নিউজ এডিটর
৯ জানুয়ারী ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসপাতালের অপারেশন থিয়েটারে চুলা,পিঠা বানাচ্ছেন নার্সরা

ফেনী জেলা প্রতিনিধিঃ ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে প্রসূতি সেবায় ভয়াবহ রকম অব্যবস্থাপনা চলছে। যেখানে জীবাণুমুক্ত পরিবেশে সিজারিয়ান অপারেশন হওয়ার কথা, সেখানে গত দুই বছর ধরে অপারেশন থিয়েটারই ব্যবহার করা হচ্ছে রান্নাঘর ও বিশ্রামকক্ষ হিসেবে। গ্যাসের চুলায় রান্নাবান্না, অবাধ যাতায়াত ও শৃঙ্খলাহীনতার কারণে সংক্রমণের উচ্চঝুঁকিতে পড়ছেন প্রসূতি মা ও নবজাতকরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রতিবেদকের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের কয়েকজন নার্স অপারেশন থিয়েটারের কক্ষে গ্যাসের চুলায় পিঠা তৈরি করছেন, অন্যরাও অবাধে আসা-যাওয়া করছেন। ঠিক পাশের কক্ষে চলছে সিজারিয়ান অপারেশন। সেখানেও রোগীর স্বজন ও বহিরাগতদের অবাধে চলাফেরা করতে দেখা গেছে। এর সঙ্গে জড়িত নার্সদের মধ্যে রয়েছেন- নার্সিং সুপারভাইজার নূর জাহান, কল্পনা রানী, হ্যাপী রানী সূত্রধর, সীমা কর্মকার, রত্না বসাক, রানী বালা ও দেলোয়ারা বেগম। হাসপাতালে সেবা নিতে আসা একাধিক প্রসূতির স্বজনরা অভিযোগ করে বলেন, হাসপাতালের গাইনি বিভাগের দায়িত্বে রয়েছেন ডা. তাহিরা খাতুন রোজী, ডা. নিলুফা সুলতানা ও ডা. তাহমিনা আক্তার। দীর্ঘদিন ধরে লেবার ওয়ার্ডে এসব অনিয়মের ব্যাপারে কর্মরত চিকিৎসকরা অবগত। বিভিন্ন সময়ে এখানে নার্সদের তৈরি করা বিরিয়ানি, শীতের পিঠাসহ নানা খাবার গ্রহণ করেন স্বয়ং চিকিৎসকরাও। এসব আয়োজনে ব্যস্ত থাকায় ওয়ার্ডে চিকিৎসাধীন প্রসূতি রোগীরা সঠিক চিকিৎসা পান না। অনেক সময় রোগীর স্বজনরা নার্সদের সহায়তার জন্য ডাকলেও তারা ক্ষেপে যান। আবু জাফর নামে এক রোগীর স্বজন বলেন, এমন একটি স্পর্শকাতর জায়গায় দিনের পর দিন এ অব্যবস্থাপনা আমাদের জন্য উদ্বেগের। জড়িত নার্সদের পাশাপাশি এখানে হাসপাতালের কর্তৃপক্ষেরও দায় রয়েছে। তাদের দায়সারা কাজের কারণেই হাজারো মা-বোন ঝুঁকির মুখে পড়ছে। ফরিদা আক্তার নামে আরেক সেবাগ্রহীতা বলেন, যারা আমাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সবচেয়ে বেশি সচেতন আর সতর্ক থাকার কথা তাদের কাছেই আমরা অনিরাপদ। আমাদের মতো মধ্যবিত্তরা একপ্রকার অসহায়ত্ব নিয়েই এসব পরিস্থিতি দেখেও সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে হচ্ছে। কর্তৃপক্ষ কোনোভাবেই এ অব্যবস্থাপনার দায় এড়াতে পারে না। অভিযোগ প্রসঙ্গে জানতে দায়িত্বরত নার্সদের সঙ্গে কথা বলতে চাইলে তারা এড়িয়ে যান। একপর্যায়ে ওয়ার্ড ইনচার্জ স্বপ্না হাসপাতালের আরএমও’র সঙ্গে কথা বলতে বলেন। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রৌকন উদ দৌলা বলেন, অপারেশন থিয়েটারের ভেতরে রান্নাবান্না অসম্ভব ব্যাপার। ওটির ভেতরে রান্নাবান্না করলে সংক্রমণের অনেক বিষয় রয়েছে। আমরা অবশ্যই এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেব। ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, অপারেশন থিয়েটারে রান্নাবান্না করার কোন সুযোগ নেই। এতে মারাত্মক সংক্রমণের ঝুঁকি রয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত নই। এটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। শিগগিরই তদন্ত কমিটি করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১০

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১১

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১২

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৩

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৪

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

১৭

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

১৮

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

১৯

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

২০

Design & Developed by BD IT HOST