লাকী আক্তার ব্যুরো প্রধান, সিলেটঃ
সিলেটের বালুচর এলাকার জোনাকী গলিতে অনলাইন জুয়া ও মাদক কারবারের নেটওয়ার্ক গড়ে তোলার মারাত্মক অভিযোগ উঠেছে আরিয়ান নামের এক তরুণের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে এসে বালুচর জোনাকী এলাকায় প্রায় এক বছর ভাড়াটে হিসেবে বসবাস করার পর রাতারাতি জমি কিনে বাড়ি তৈরি করেন তিনি। অল্প সময়ে তার এই অবিশ্বাস্য বিত্ত-বৈভব নিয়ে এলাকা জুড়ে নানা প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়েছে।
অভিযোগে বলা হয়, আরিয়ান অনলাইন ক্যাসিনো ও জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার পাশাপাশি মাদক কারবারের সাথে জড়িত। আরিয়ান নিজেও ইয়াবা সেবন করছে ভিডিওতে সত্যতা রয়েছে, ৩৬ নং ওয়ার্ড ও বালুচর এলাকার উদীয়মান তরুণ ও যুবসমাজকে জুয়া এবং বিভিন্ন ক্ষতিকর নেশার ফাঁদে ফেলে ধংসের দিকে ঠেলে দিচ্ছেন তিনি। আরিয়ান ৩৬ নং ওয়ার্ড এর তরুন যুবক সবুজ ও কুদ্দস দু জনকে মিথ্যা মামলায় জড়াবে বলে হুমকি দেয়। এমনকি আরিয়ানের সংবাদ প্রকাশ করার পূর্বে তার বক্তব্য নিতে গেলে তার মোঠোফোনে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি, স্থানীয় সচেতন মহল আশঙ্কা প্রকাশ করেছেন যে, এভাবে দ্রুত অবৈধ আয়ের পথ গড়ে ওঠায় এলাকার সামাজিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
এলাকাবাসীর দাবি, মাদক ও অনলাইন জুয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ দিন দিন বিপথগামী হচ্ছে। অবিলম্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে তারা এই চক্রের মূল হোতাদের বিরুদ্ধে আইনি ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST