নিউজ এডিটর
১৪ নভেম্বর ২০২৪, ৪:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ অফিসে মোবাইলের শো-রুম

অভিযোগ বার্তা ডেস্কঃ ভাড়া হয়ে গেছে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়। সেখানে গড়ে উঠছে একটি মোবাইলের শোরুম। শহরের শহীদ রফিক সড়কে টিনশেড ঘরটি ভেঙে সাড়ে ৮০০ ফুটের একটি দোকান নির্মাণ করেছেন মালিকরা। সরেজমিনে দেখা যায়, সংস্কারের পর দোকানে পাশে ঝুলছে একটি সাইনবোর্ড। সেখানে লেখা আছে, ‘অফিস/গোডাউন শোরুম ভাড়া দেওয়া হবে’। দোকানটিতে সৌন্দর্যবর্ধনের কাজ করছেন দুজন শ্রমিক। এটা মোবাইলের শোরুম হবে বলে তারা জানান। জায়গার মালিক দাবি করে শাহ্ আব্দুল রাজ্জাক টিপু সাংবাদিকদের বলেন, জায়গাটি আমার দাদা কলিমউদ্দিন আহমেদের। ১৯৭৬ সালে আমাদের কাছে থেকে মাসে ৬০ টাকার বিনিময়ে ভাড়া নিয়েছিলেন আওয়ামী লীগের এক নেতা। প্রথম দুই-চার মাস ভাড়া দিয়েছেন তিনি। তারপর আর ভাড়া দেননি। তিন বছর আগে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটা দরখাস্ত দিয়েছিলাম। এটা জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল ছালামও জানতেন। পরে ঢাকা থেকে একটা বার্তা আসে অন্য জায়গা দেখে সেখানে অফিস করার। তখন মহিউদ্দিন ভাই বলছিলেন আমাদের একটু সময় দিলে ব্যবস্থা করবো। সরকার পতনের পর ছাত্ররা আওয়ামী লীগ কার্যালয়টা ভেঙে দিলে আমরা বাপ-দাদার সম্পত্তি ফিরে পাই। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় এখন মোবাইলের শোরুম, শহরের বাসিন্দা সাইফুল ইসলাম বিজয় বলেন, এখানে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল। এ অফিসে নানা অনুষ্ঠানের কারণে সড়কে সবসময় যানজট লেগে থাকতো। এখন দেখছি এখানে একটি দোকান হচ্ছে। মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ্ কবীর বলেন, জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ব্যক্তি মালিকানা ছিল। জোরপূর্বক দীর্ঘদিন দখল করে ভোগ করেছেন তারা। তাদের পতনের পর জায়গার প্রকৃত মালিকরা ফিরে পেয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১০

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

১১

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

১৩

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

১৪

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

১৫

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১৬

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১৭

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১৮

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৯

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

২০

Design & Developed by BD IT HOST