আমেরিকার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা ১৪টি ঘাঁটি ধ্বংস করেছে ইরান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ এপ্রিল ২০২৬, ৬:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমেরিকার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা ১৪টি ঘাঁটি ধ্বংস করেছে ইরান

অনলাইন ডেস্কঃ

এবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪টি ঘাঁটিকে ইরান ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী। বুধবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সাস্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার ১৪টি ঘাঁটি ধ্বংস করে দিয়েছি। প্রতিবেশি আরব দেশগুলোর ঘাঁটি থেকে বিমানে করে ইরানে বোমা বর্ষণ করা হচ্ছে, নারী শিশু মারা যাচ্ছে। আমরা কোনো প্রতিবেশি দেশে আক্রমণ করছি না, আমরা মার্কিন ঘাঁটিতে আক্রমণ করছি। দোষ ওইসব দেশের, যারা মার্কিন ঘাঁটি করার অনুমতি দিয়েছে।

যুদ্ধেরও একটা নীতি থাকে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, যুদ্ধের নামে স্কুল–কলেজে শিশুদের ওপর আক্রমণ করবে, এটা হতে পারে না। তারা যুদ্ধের নামে কীভাবে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের ওপর হামলা করেছে। এখানে কি ইরান অস্ত্র তৈরি করেছিল? এটা কি সামরিক ঘাঁটি ছিল? শিশুরা কি আমেরিকা–ইসরাইলের জন্য হুমকি ছিল? আমেরিকা–ইসরাইল যে মানবাধিকার লঙ্ঘনের কথা বলে, তার মধ্যে কি এটা পড়ে না? মুসলমান হওয়া কি অপরাধ?

তারা মুসলিম বিশ্বকে ধ্বংস করে দিতে চায় মন্তব্য করে তিনি বলেন, আমাদের মসজিদগুলোকে তারা মনে করে উগ্রবাদের আখড়া। এই যুদ্ধ ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, এটি মুসলিম উম্মাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ। যুদ্ধের শুরুর দিকের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, আমেরিকার আগ্রাসনের একমাসের বেশি সময় অতিবাহিত করছি। যুদ্ধটা তখনই তারা শুরু করে, যখন ওমানের মধ্যস্থতায় ভালোভাবে আলোচনা চলছিল।

ইসরাইলের উসকানিতে এ যুদ্ধ আমেরিকা শুরু করেছে। পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধে নিয়ে এসেছে। ট্রাম্প ইসরাইলের প্ররোচনায় যুদ্ধে পা দিয়েছে এবং এখন পালানোর পথ খুঁজছে। তিনি আরও বলেন, ইরানের প্রযুক্তি ধ্বংস করা এবং ইউরেনিয়াম উদ্ধারের নামে আমেরিকা যা শুরু করেছিল, তাতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমেরিকা পারস্য উপসাগর ছেড়ে পালিয়েছে।

এখন ট্রাম্প সুযোগ খুঁজছে যে তারা বিজয়ী হয়েছে। বলতে চাইলে বলুক, আসলে কি আমাদের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে পেরেছেন? আমেরিকা–ইসরাইল বুঝবে না, তারপরও বলি, বিশ্ব এখন আর আমেরিকার কথায় চলবে না। এখন ইরানকে হুমকি দেয়া হচ্ছে, পারমাণবিক বোমা বর্ষণের। কিন্তু ইরান এতে ভিত নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনের আশা

বাজারে খোলা তেলের দামে ঊর্ধ্বগতি, লিটারে বেড়েছে ১০ টাকা

খরুলিয়া স্কুলের সামনে ডাম্পার-মোটরসাইকেল সংঘর্ষ: দুইজন ঘটনাস্থলেই নিহত

সিলেটে সাংবাদিক থেকে সফল কৃষক কাওছার আহমদ রাহাত

সাফ ফুটবলে ভারতকে হারিয়ে ইতিহাস করলো বাংলাদেশ

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

শিবালয়-তেওতা বালিমহলের ম্যানেজার গুলিতে নিহত

মানিকগঞ্জে একাধিক কারখানায় ডাকাতির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৮ 

স্থল অভিযান হলে মার্কিনসেনারা কেউ যেন জীবিত না ফেরে: ইরানি সেনাপ্রধান

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মহিলা দালালের দৌরাত্ম 

১০

১২ কেজি এলপি গ্যাসের দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

১১

নগরকে সুন্দর রাখতে উচ্ছেদের পাশাপাশি সচেতনতা জরুরী চসিক মেয়র

১২

বদলগাছীতে পারিবারিক কলহে শ্বশুরকে হত্যা-আটক ২

১৩

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও বেশী দামে বিক্রি,ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

১৪

মহানবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

১৫

আমেরিকার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা ১৪টি ঘাঁটি ধ্বংস করেছে ইরান

১৬

ব্র্যাক ব্যাংকর সহয়তায় দেশের বৃহত্তম তেলবাহী জাহাজের সমুদ্রযাত্রায় গেলো

১৭

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটর সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

১৮

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

১৯

ভূয়া দলিলে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পলাতক ব্রাহ্মণবাড়িয়ার নুর আলম বাবু

২০

Design & Developed by BD IT HOST