সাফ ফুটবলে ভারতকে হারিয়ে ইতিহাস করলো বাংলাদেশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাফ ফুটবলে ভারতকে হারিয়ে ইতিহাস করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ

টাইব্রেকারে বাংলাদেশের চতুর্থ শট নিতে এলেন স্যামুয়েল রাকসাম। তখনই ভারত গোলকিপার সুরজ সিং ব্যথায় কাতরাতে কাতরাতে শুয়ে পড়লেন মাটিতে। বাংলাদেশের মোমেন্টাম কিছুটা নষ্ট হয়ে গেল সেখানেই। কিছুক্ষণ চিকিৎসা নিয়ে পোস্টে ফিরলেন সুরজ। স্যামুয়েল রাকসামের শট ক্রসবার কাঁপিয়ে ফিরল। ভারতও ৩-৩ সমতায় ফিরল। কিন্তু পঞ্চম শট নিতে এসে ভারতের ওমং দোদুম মারলেন বাইরে। বাংলাদেশ তখন তাকিয়ে রোনান সুলিভানের দিকে। নিখুঁত ‘পানেনকা’ শটে লক্ষ্যভেদ করলেন তিনি। জয়ের উচ্ছ্বাসে বাঁধনহারা উৎসবে মেতে উঠল বাংলাদেশ।

মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে শুক্রবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল গোলশূন্য সমতায়।

চলতি আসরেই গ্রুপ পর্বের দেখায় দুই দলের দ্বৈরথ শেষ হয় ১-১ ড্রয়ে।টাইব্রেকারে বাংলাদেশের দেখা পান মুর্শেদ আলি, চন্দন রায়, আব্দুল রিয়াদ ফাহিম ও রোনান। মিস করেন স্যামুয়েল।টাইব্রেকারে ভারতের ঋষি সিংয়ের প্রথম শট ডান দিকে ঝাঁপিয়ে আটকান ইসমাইল হোসেন মাহিন। এরপর লক্ষ্যভেদ করেন মোহাম্মদ আরবাস, স্যামসন ও বিশাল যাদব। পঞ্চম শটে বাইরে মারেন দোদুম।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে মোট সাতবার। এর মধ্যে চারবার সেরা হয়েছে ভারত। নেপাল দুইবার এবং বাংলাদেশ একবার এই শিরোপা জিতেছে। ২০২৪ সালে প্রথম এই শিরোপা জিতে বাংলাদেশ। দ্বিতীয়বার শিরোপা স্বাদ পেল দল।

সব ক্যাটাগরি মিলিয়ে এ নিয়ে চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি হলো বাংলাদেশ ও ভারত। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮, ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ও ২০২৫ সালে অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরি- আগের তিন ফাইনালেই হেরেছিল বাংলাদেশ। এবারই প্রথম বয়সভিত্তিক এই প্রতিযোগিতার ফাইনালে ভারতকে হারানোর আনন্দ সঙ্গী হলো বাংলাদেশের।

একটি পরিবর্তন এনে সেরা একাদশ সাজান বাংলাদেশ কোচ মার্ক কক্স। সানি দাসের বদলে শুরু থেকে খেলান আব্দুল রিয়াদ ফাহিমকে। নেপালের বিপক্ষে সেমি-ফাইনালে বদলি হিসেবে অভিষিক্ত হয়ে আলো ছড়িয়েছিলেন ডেকলান সুলিভান, কিন্তু ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসী এই ডিফেন্ডারকে বেঞ্চে রাখেন বাংলাদেশ কোচ।

ডেকলানের ভাই রোনান নিয়মিতই খেলছেন লাল-সবুজের জার্সিতে। ভারতের বিপক্ষেও শুরু থেকে আক্রমণে সক্রিয় ছিলেন তিনি। সপ্তম মিনিটে বাম দিক থেকে রোনানের বাম পায়ের দুর্বল শট পারেনি গোলকিপারকে পরাস্ত করতে।

ভারতের রোহেন সিং ডান প্রান্ত ধরে একের পর এক বিপদজনক ক্রস ফেলতে থাকেন বক্সে, কিন্তু রক্ষণের দৃঢ়তায় বিপদে পড়েনি বাংলাদেশ।

ত্রয়োদশ মিনিটে রোনানের ক্রসে বক্সের ভেতরে অনেকটা লাফিয়ে মিঠু চোধুরি হেড লক্ষে রাখতে পারেননি। দুই মিনিট পর মানিকের বক্সে ফেলা বলে দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে পা চালিয়েছিলেন রোনান, কিন্তু পাননি বলের নাগাল।

৩৬তম মিনিটে কর্নারের পর ছোট বক্সের উপর থেকে ঋশিকান্ডা শরীর ঘুরিয়ে ভলি করতে চেয়েছিলেন, কিন্তু রক্ষণের বাধায় ঠিকঠাক শট নিতে পারেননি। কামাল মৃধার ক্লিয়ারেন্সের পর জদরিক আব্রানাচেসের দুর্বল হেড সহজেই গ্লাভসে জমান গোলকিপার ইসমাইল হোসেন মাহিন।

প্রথমার্ধের যোগ করা সময়ে সতীর্থের নিচু পাস বুটের টোকায় তুলে সাইড ভলি করেছিলেন রোনান, কিন্তু বল উড়ে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে।দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই, কিন্তু কেউই প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরাতে পারেনি।ভারতের দূরপাল্লার শট বাংলাদেশ গোলকিপার ইসমাইলের জন্য দুঃশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারেনি।

৬৫তম মিনিটে নাজমুল হুদা ফয়সালের বদলি নামেন ডেকলান। ৮২তম মিনিটে ভারতের একটি প্রচেষ্টা উপরের জাল কাঁপায়ে। একটু পরই গোলমুখ থেকে বিশাল যাদব টোকা দিতে ব্যর্থ হলে বেঁচে যায় বাংলাদেশ। বাকি সময়ে কেউ গোলের দেখা না পাওয়ায় ফাইনালের ভাগ্য গড়ায় শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে। সেখানে ইসমাইল-রোনানদের নৈপুণ্যে দারুণ জয়ের আনন্দে ভাসে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ মের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা জবাব, পরিস্থিতি শান্ত

ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজন

ডিজে শিল্পী সুমাইয়া তিন সন্তান ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছে

১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার ,চট্টগ্রামে ব্র্যাকের বার্ষিক প্রতিবেদনে

স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের খবরে সিইসি উদ্বিগ্ন 

গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন, নির্বাচনকে সামনে রেখে অপপ্রচার চলছে সংবাদ সন্মেলনে চসিক -মেয়র

সিলেট ৩৬ নং ওয়ার্ড বালুচরে ‘ইয়াবা সম্রাট শাফি ‘কে নিয়ে স্থানীয়দের অভিযোগ

মাদারগঞ্জে মফস্বল সাংবাদিক সোসাইটির কমিটি গঠন: সভাপতি মুশকিল, সম্পাদক হিবায়েত

মা ও শিশুর সুরক্ষায় দক্ষ মিডওয়াইফ গড়ে তুলতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১০

হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক সৌদি আরবে আটক

১১

জামালপুরে এমপি মোস্তাফিজুর রহমান বাবুলকে কলেজ শিক্ষক সমিতির সংবর্ধনা

১২

ভোলা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. ফয়সাল রানা, সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন

১৩

গভীর রাতেও রুনু তালুকদারকে একনজর দেখতে মাহমুদপুরের খাসিমারা,পুটিয়াপাড়ায় জনতার ঢল

১৪

৩৬ নং ওয়ার্ডে টিলা কাটার অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

১৫

মৃত্যুর ৭ দিনের ভিতরে বীমা ৩ লাখ টাকার দাবী পরিশোধ করলো সোনালী লাইফ

১৬

মুক্তাগাছায় নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, প্রশাসনের অভিযান অব্যাহত 

১৭

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

১৮

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

১৯

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

২০

Design & Developed by BD IT HOST