স্থল অভিযান হলে মার্কিনসেনারা কেউ যেন জীবিত না ফেরে: ইরানি সেনাপ্রধান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ এপ্রিল ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্থল অভিযান হলে মার্কিনসেনারা কেউ যেন জীবিত না ফেরে: ইরানি সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্কঃ

শত্রুপক্ষ যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে কোনো শত্রু সেনা যেন জীবিত না ফেরে বলে নির্দেশ দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। বৃহস্পতিবার ইরানের (২ এপ্রিল) রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানানো হয়েছে।

হাতামি আরও বলেন, শত্রুপক্ষ যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে কোনো শত্রুসেনা জীবিত থাকা উচিত নয়।

এদিকে, রাষ্ট্রীয় গণমাধ্যমে একটি শব্দবিহীন ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে হাতামিকে আরও তিনজন সেনা কমান্ডারের সঙ্গে একটি কক্ষে দেখা যায় ও ভিডিও কলে প্রায় এক ডজন কর্মকর্তার সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে, ইরানের সামরিক সদর দপ্তরকে ‘চরম সতর্কতা ও নির্ভুলতার সঙ্গে’ শত্রুর গতিবিধি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান। একই সঙ্গে যে কোনো ধরনের হামলা মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেছেন তিনি।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সংঘাত ‘শেষের পথে’ ও কয়েক সপ্তাহের মধ্যেই এর সমাপ্তি হতে পারে। তবে একই সময়ে উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের কারণে আশঙ্কা তৈরি হয়েছে, সম্ভাব্য স্থল অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১০

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১১

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১২

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৩

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৪

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৫

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৬

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

১৭

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

১৮

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

১৯

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

২০

Design & Developed by BD IT HOST