ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হাইওয়ে পুলিশের এক ঝটিকা অভিযানে ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাসও জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রতন খা (৩৬), রনি মিয়া (২২) এবং মো. সিয়াম (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, কসবা সীমান্ত থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ানের নেতৃত্বে মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ ৫৩-৩৬৫৫) থামিয়ে তল্লাশি চালালে ভেতরে রাখা দুটি কালো ব্যাগ থেকে অভিনব কায়দায় লুকানো ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আবু তাহের দেওয়ান সংবাদমাধ্যমকে বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। হাইওয়ে পুলিশ সুপার স্যারের নির্দেশনায় মহাসড়ককে মাদক ও অপরাধমুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
রাজশাহীতে র্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক
১
দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের
২
মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর
৩
হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা
৪
র্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার
৫
পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের
৬
আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
৭
দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার