অনলাইন ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একটি আসনে ৬ বিএনপি নেতার মনোনয়নপত্র সংগ্রহ

দুর্গাপুর ও পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থীসহ ছয় নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার(২২ ডিসেম্বর) পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ আসনে চারজন বিএনপি নেতার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা। এরা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক, জেলা শ্রমিকদলের সভাপতি রুকুনুজ্জামান আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুল। এর আগে ২০ ডিসেম্বর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা বিস্ময়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ ছাড়া সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল ১৮ ডিসেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ নিয়ে এ আসনে প্রার্থীসহ মোট ছয় বিএনপি নেতা মনোনয়নপত্র সংগ্রহ করলেন। দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী বলেন, “চূড়ান্ত মনোনয়ন এখনো ঘোষণা না হওয়ায় রাজশাহী-৫ আসনে ছয় নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে এ আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করতে পারেন এমন আশা থেকে সবাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।” পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল মামুন খান বলেন, “সাধারণ মানুষের প্রত্যাশা থেকেই তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চূড়ান্তভাবে যাকে মনোনয়ন দেওয়া হবে, দলের সবাই তার পক্ষেই কাজ করবেন।” বিএনপির কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিক মুঠোফোনে বলেন, “ দীর্ঘদিন ধরে জেল-জুলুম সহ্য করে দলের হাল ধরে রাখা নেতাদের মধ্য থেকে রাজশাহী-৫ আসনে মনোনয়ন দেওয়া হয়নি। বরং জনবিচ্ছিন্ন একজনকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা অসন্তুষ্ট। তিনি আশা করেন, দল জনপ্রিয় ও যোগ্য প্রার্থীকে চুড়ান্ত মনোনয়ন দেবে। দলকে অবশ্যই নেতাকর্মীদের মনের ভাষা বুঝতে হবে।” উল্লেখ্য, রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ১২ জন। গত ৩ নভেম্বর বিএনপি থেকে নজরুল ইসলাম মণ্ডলকে প্রার্থী ঘোষণা করা হয়। তিনি এর আগে ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশগ্রহণ করেছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৩

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৪

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৫

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৬

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৭

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৮

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৯

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

২০

Design & Developed by BD IT HOST