
মো:নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ৪ ঘটিকায় কসবা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে গোপীনাথপুর ইউনিয়নের নোয়াগাও পশ্চিম পাড়া এলাকা হতে ০৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী কৌশলে পালিয়ে যায়। অপর এক অভিযানে বিকাল ১৬:৩০ ঘটিকায় বায়েক দক্ষিন পাড়া এলাকা হতে ০৯ (নয়) কেজি গাঁজা সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এসময় গ্রেফতারকৃত আসামীদরা হলেন- রাবিয়া(২৫) পিতা: মৃশামসুদ্দিন,গ্রাম-সুবর্ণচর,থানা- চরজব্বর,জেলা –নোয়াখালী এবং সুমি আক্তার (৩০),পিতা- মৃত রতন,গ্রাম-চট্টগ্রাম,থানা- বায়েজিদ বোস্তামি,জেলা –চট্টগ্রাম। পরে অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ খাদেম হোসেন নামে একজন পালিয়ে যায়।
এ সংক্রান্তে কসবা থানায় পৃথক ২ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST