নিজস্ব প্রতিনিধি,জামালপুরঃ
জামালপুর জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ছাত্রীর মা মোসাম্মৎ নাজমা বেগম গত ৭ মার্চ ২০২৬ তারিখে নারায়ণপুর তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দিগপাইত ডি. কে স্কুলের দশম শ্রেণীর ছাত্রী আশামনি (১৫) প্রতিদিনের মতো গত শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে শিক্ষক মিন্টু স্যারের কাছে প্রাইভেট পড়তে যায়। বেলা ১২টা বেজে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।
নিখোঁজ ছাত্রীর মা অভিযোগ করেন, তাদের প্রতিবেশী মোসাম্মৎ সাদিয়া (২০), স্বামী- মো. কাউছার, দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে যাতায়াত করতেন। সাদিয়ার আচরণ সন্দেহজনক হওয়ায় ইতিপূর্বে ছাত্রীর মা তাকে মেয়ের সাথে মিশতে নিষেধ করেছিলেন। ঘটনার দিন থেকে সাদিয়াকেও এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।
অভিযুক্ত সাদিয়ার স্বামী মোঃ কাওছারের সাথে কথা বলে জানা যায়, বিয়ের ছয় মাস পর থেকে সাদিয়া মাথার চুল কেটে নিজেকে পুরুষের রূপ ধারণ করে এবং আমি বারবার না করার পরেও সেই ভাবে চলতে থাকে এ নিয়ে আমাদের মধ্যে অসংখ্যবার ঝগড়া বিবাদ চলতে থাকে এবং তার আচরণ অস্বাভাবিক পাল্টে যায়। স্থানীয়দের দাবী সে একজন সমকামীতা।
অভিযুক্ত সাদিয়া তার মেয়ে আশামনিকে মিথ্যা প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে গেছে। ঘটনার পর সাদিয়ার স্বামী মো. কাউছারকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার স্ত্রীর অবস্থান সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি। এমনকি সাদিয়ার মোবাইলে কল করা হলে তিনি রিসিভ করলেও কোনো কথা বলছেন না।
এই ঘটনায় নিখোঁজ ছাত্রীর মা নাজমা বেগম বাদী হয়ে তিনজনকে সাক্ষী রেখে তদন্ত কেন্দ্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST