নিউজ এডিটর
১৩ মার্চ ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুপুরে বিয়ে বিকালে মৃত্যু, বর-কনেসহ নিভে গেলো ১৪ প্রাণ

খুলনা প্রতিনিধিঃএকদিন আগেও যে বাড়িতে বাজছিলো বিয়ের সানাই, হাসি–আনন্দে মুখর ছিলো আঙিনা—মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সেই বাড়িতেই এখন বুকফাটা আর্তনাদ। আনন্দের আলো নিভে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে নতুন জীবনের স্বপ্ন নিয়ে কনের বাড়ি খুলনার কয়রা থেকে বরের বাড়ি মোংলার উদ্দেশে রওনা হয়েছিলো বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস। কিন্তু সেই স্বপ্নের যাত্রা পৌঁছাতে পারেনি গন্তব্যে। বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় ঘাতক বাসের ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ হারান বর–কনেসহ অন্তত ১৪ জন।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে কয়রা উপজেলার নাকশা এলাকায় মার্জিয়া আক্তার মিতুর সঙ্গে মোংলার আহাদুর রহমান সাব্বিরের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর লাল শাড়ি ও হাতে মেহেদির রঙ নিয়ে নতুন জীবনের স্বপ্নে শ্বশুরবাড়ির পথে রওনা দেন নববধূ। মাইক্রোবাসটিতে ছিলেন কনের ছোট বোন, নানী ও দাদিসহ পরিবারের সদস্যরা। অন্যদিকে বরের বাবা আবদুর রাজ্জাক, ভাই–ভাবি, ভাতিজা–ভাতিজি, বোন ও বোনের স্বামীসহ স্বজনরা যাচ্ছিলেন মোংলার উদ্দেশে।কিন্তু বিকাল চারটার দিকে খুলনা–মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় মাঝপথে নৌবাহিনীর একটি বাসের ধাক্কায় মুহূর্তেই থেমে যায় বর—কনেসহ অন্তত ১৪ প্রাণ। নববধূ মার্জিয়ার পরনে তখন লাল শাড়ি, হাতে তাজা মেহেদির রঙ। বিয়ের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই কান্নায় ভারী হয়ে ওঠে। লাল শাড়ি জড়িয়েই মার্জিয়ার মরদেহ নেওয়া হয় মর্গে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

১

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

২

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

৩

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

৪

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

৫

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

৬

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

৭

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

৮

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

৯

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১০

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১১

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

১২

নিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে কলেজছাত্র হৃদয়ন আনসারীর

১৩

শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ

১৪

নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে চসিক প্রশাসক

১৫

সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে লুকিয়ে পাচারের সময় ৭ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র ক্যাডার দেশের প্রথম লিঙ্গের বিসিএস কর্মকর্তা হলেন ওয়ালিদ ইসলাম

১৮

কানাডায় স্থায়ী বসবাসের বড় সুযোগ, যাদের মিলছে অগ্রাধিকার

১৯

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল খালেক মন্ডল

২০

Design & Developed by BD IT HOST