কাচ্চি ডাইন রেস্টুরেন্টের খাবার খেয়ে নারীসহ তিন জন অসুস্থ - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাচ্চি ডাইন রেস্টুরেন্টের খাবার খেয়ে নারীসহ তিন জন অসুস্থ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জে ‘কাচ্চি ডাইন’ রেস্টুরেন্টের খাবার খেয়ে দুই নারীসহ তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন— নাজমা বেগম (৫৬), পপি আক্তার (২৮) ও আশরাফুল আলম (৩৮)।শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী দুই নারীর পরিবারের সদস্য মো. কবির হোসেন মানিকগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে আশরাফুল আলম, কবির হোসেনের বাসায় বেড়াতে যাওয়ার সময় মানিকগঞ্জ শহরের ‘কাচ্চি ডাইন’ থেকে ২৫০ মিলিলিটার করে বোতলজাত পাঁচ বোতল বোরহানি কিনে নিয়ে যান। পরে নাজমা বেগম, পপি আক্তার ও আশরাফুল আলম একসঙ্গে দুপুরের খাবার খান এবং ওই বোরহানি পান করেন। বোরহানি পান করার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মো. কবির হোসেন বলেন, ‘কাচ্চি ডাইনের বোরহানি পান করার পরই আমার মা, স্ত্রী ও মেহমান আশরাফুল আলম অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।’

‘কাচ্চি ডাইন’ রেস্টুরেন্টের ব্যবস্থাপক মো. আকাশ মৃধা বলেন, কাচ্চি ডাইনের খাবার শতভাগ হাইজেনিক। এই খাবার খেয়ে অসুস্থ হওয়ার কোন কারণ নেই। এটা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রওশন আরা বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। কাচ্চি ডাইনের খাবারের মান পরীক্ষা করা হবে এবং কোনো ত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধার বাড়িতে স্বর্ণালংকার চুরি,আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা

আল মাহমুদের ৭ম মৃত্যুবার্ষিকী: ব্রাহ্মণবাড়িয়ায় বিনম্র শ্রদ্ধায় স্মরণ

কাচ্চি ডাইন রেস্টুরেন্টের খাবার খেয়ে নারীসহ তিন জন অসুস্থ

ময়মনসিংহ আইন প্রয়োগকারী সংস্থার নাকের ডগায় মাদকের রমরমা ব্যবসা

মাদারগঞ্জে গলা ও হাত কেটে গৃহবধূ হত্যা; সন্দেহভাজন আপন মামাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ

নিরঙ্কুশ জয় তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল

চট্টগ্রামের একি গ্রামের তিন জন সংসদ সদস্য নির্বাচিত

১০

রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

১১

বিএনপি সর্বশক্তি দিয়ে আমাকে নির্বাচনে হারাতে চেয়েছিল-রুমিন ফারহানা

১২

৪০ বছরের প্রতীক্ষার অবসান: মেলান্দহে ফিরলো ‘আপন সন্তান’

১৩

মানিকগঞ্জের ৩ টি আসনের চূড়ান্ত ফলাফল

১৪

ঢাকা – ৮ আসনে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বিজয়ী 

১৫

মানিকগঞ্জের ৩ টি আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থীরা

১৬

বগুড়া ৬ আসনেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়েছেন

১৭

সিলেট-৪ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হলেন আরিফুল হক

১৮

কেন্দ্র ভিত্তিক ফলাফল: সিলেট-২ আসনে ৭ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

১৯

নওগাঁয় ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর প্রিজাইডিং কর্মকর্তার

২০

Design & Developed by BD IT HOST