নিউজ এডিটর
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪০ বছরের প্রতীক্ষার অবসান: মেলান্দহে ফিরলো ‘আপন সন্তান’

মো: আতাউর রহমান ​মেলান্দহ: রক্তের টান যে কখনো মুছে যায় না, তার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলো জামালপুরের মেলান্দহবাসী। দীর্ঘ ৪০ বছরের এক দীর্ঘ প্রতীক্ষা ও বিচ্ছেদের অবসান ঘটিয়ে তারা ফিরে পেয়েছে তাদের ‘আপন সন্তান’কে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনরায়ে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মো: মুস্তাফিজুর রহমান বাবুল। তাঁর এই বিজয়ে পুরো মেলান্দহ ও মাদারগঞ্জ এলাকায় এখন উৎসবের আমেজ। ​স্থানীয়দের মতে, একটি সন্তান যদি পঙ্গু, বোবা, প্রতিবন্ধী কিংবা পাগলও হয়, বাবা-মা তাকে কখনো ফেলে দেন না। বরং তাকে আরও যত্ন করে আগলে রাখেন। কিন্তু মেলান্দহবাসীকে তাদের এই প্রিয় মানুষটি থেকে দীর্ঘ ৪০ বছর কৃত্রিমভাবে দূরে সরিয়ে রাখা হয়েছিল। ​নির্বাচনী ফলাফল পরবর্তী প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ বলছেন, “আমরা বাঙালি, আমরা আবেগ বুঝি। নিজের সন্তান যেমনই হোক, সে তো নিজেরই। পরের সন্তান যতই গুণী বা শক্তিশালী হওয়ার চেষ্টা করুক, সে কখনো নিজের রক্তের মতো আপন হতে পারে না।” ৪০ বছর পর মেলান্দহবাসী তাদের সেই আপন মানুষকে পুনরায় আলিঙ্গন করার সুযোগ পেল। ​নবনির্বাচিত সংসদ সদস্য মো: মুস্তাফিজুর রহমান বাবুল-এর হাত ধরে মেলান্দহ তার হারানো গৌরব ও স্বকীয়তা ফিরে পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি ভোটের বিজয় নয়, বরং দীর্ঘ চার দশকের রাজনৈতিক আক্ষেপের অবসান। মেলান্দহের সাধারণ মানুষের মুখে এখন একটাই কথা—নিজের মানুষকে আপন করে নেওয়ার মাঝে যে কী শান্তি, তা আজ প্রমাণিত। ​চার দশক পর মেলান্দহের রাজনৈতিক আকাশে যেন এক নতুন সূর্য উদিত হলো। জয় হয়েছে সাধারণ মানুষের, জয় হয়েছে নাড়ির টানের।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১১

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১২

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৩

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৪

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৫

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৬

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৭

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৮

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৯

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

২০

Design & Developed by BD IT HOST