নিউজ এডিটর
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি সর্বশক্তি দিয়ে আমাকে নির্বাচনে হারাতে চেয়েছিল-রুমিন ফারহানা

মো:নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ১২ তারিখের ভোটে তিনি যেই জয় পেয়েছেন তা কেবল তারই নয় বরং নেতাকর্মী ও ভোটারদের জয়। এমনকি বিএনপি’র যে সকল পদধারী নেতারা কুৎসিত মন্তব্য করেছে আমি তাদের কাছেও কৃতজ্ঞ। তারা যদি এমন আচরণ না করতো তাহলে আমি এত ভোটের ব্যবধানে জয় পেতাম না। মানুষ ব্যালটের মাধ্যমে তাদের সমস্ত অন্যায়, অবিচার ও অকৃতজ্ঞতার সবকিছুর জবাব দিয়ে দিয়েছে। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় তিনি সরাইলের দাঙ্গা হাঙ্গামার সিন্ডিকেট ভেঙে দেয়ার কথা উল্লেখ করে বলেন, এই নির্বাচনে কেবল এই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয় বরং বিএনপি সর্বশক্তি দিয়ে আমাকে হারাতে আমার বিরুদ্ধে নেমেছিল। কারণ তারা ভেবেছিল আমি রুমিন ফারহানা হয়েছি কেবল বিএনপি করতাম বলে। তিনি আরো বলেন, এই নির্বাচনে যারা আমার নেতাকর্মী, সমর্থক ও ভোটার ছিল তাদের প্রত্যেকের কাছেই আমি ঋনি। আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাব। এদিকে তার বিজয়ের খবর পাওয়ার পর থেকে নেতাকর্মীসহ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। সকাল থেকেই তারা রুমিন ফারহানা বাসভবনে ভিড় করছেন। এ সময় তারা আলোচিত এই নেত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১১

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১২

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৩

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৪

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৫

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৬

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৭

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৮

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৯

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

২০

Design & Developed by BD IT HOST