নিউজ এডিটর
১২ এপ্রিল ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় পীরকে হত্যা আটক হয়নি কেউ

কুষ্টিয়া প্রতিনিধিঃকুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে পীর আব্দুর রহমান ওরফে শামিম (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় ওই এলাকায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। হত্যার একদিন পেরিয়ে গেলেও এখনও কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত ‘শামিম বাবার দরবার শরিফ’ নামে পরিচিত ওই দরবারে হামলার এ ঘটনা ঘটে।রবিবার দৌলতপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।তিনি আরও জানান, নিহতের মরদেহ এখনও কুষ্টিয়ায় মর্গে রয়েছে।নিহত শামিম ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত জেসের মাস্টারের ছেলে।শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উচ্ছৃঙ্খল জনতা দরবারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ঘটনাস্থলেই শামিম নিহত হন। এ ঘটনায় কয়েকজন আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামিমকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৩

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৪

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৫

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৬

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৭

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৮

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৯

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১০

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১১

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১২

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৩

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৫

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৬

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৭

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৯

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

২০

Design & Developed by BD IT HOST