কোটচাঁদপুরে ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে স্কুল ঘরের টিনের চাল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৯ মে ২০২৫, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে স্কুল ঘরের টিনের চাল

জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে কুশনা ইউনিয়ন এর বহরমপুর মাধ্যমিক বিদ্যালয় এর টিনের ছাউনি। শনিবার (১৭ই মে) সন্ধ্যায় হঠাৎ আকাশে কালো মেঘ করে। এর কিছুক্ষণ পরই শুরু হয় ঝড় ও বৃষ্টি। এতে স্কুলটির শ্রেনী কক্ষের টিনের ছাউনির চাল গুলো উড়ে যায়।

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে বহরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের টিনের ছাউনি গুলো উড়ে গেছে এবং শ্রেণী কক্ষের ভেতরের অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। পড়ালেখার কোন পরিবেশ নাই। সরেজমিনে গিয়ে দেখা যায় স্কুলটির তিনটি শ্রেণী কক্ষের উপরের টিন ঝড়ে সরে গেছে। যে শ্রেণী কক্ষ গুলোতে ক্লাস করার পরিবেশ নাই। বহরমপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান ধান শিক্ষক মোঃ নুর ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঝড়ে যা হয়েছে শ্রেণিকক্ষ গুলোতে ক্লাস নেওয়ার কোনো পরিবেশ নেই।আর ক্ষতি হয়েছে ১০ বান্ডিল এর মত টিন। শ্রেণি কক্ষগুলো মেরামত করতে লক্ষাধিক টাকার প্রয়োজন। উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ ব্যাপারে আবেদন করবেন এবং উপজেলা শিক্ষা অফিসার কে অবহিত করবেন বলে জানান। আরো কথা হয় বহরমপুর মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম সাথে তিনি জানান, আমি স্কুলে গেছি এবং দেখেছি। যে তিনটা ক্লাসরুমের চালের টিন উড়ে গেছে। সেই রুমে ক্লাস করানোর কোন পরিবেশ নাই। তবে শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ হয়েছে দূরত্ব সংস্কার করে ক্লাসে শিক্ষার পরিবেশ ফিরাতে সব রকম ব্যবস্থা নিবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন।

কথা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক সরকার এর সাথে তিনি জানান, ঝড়ে স্কুলের টিন সেট উড়ে গেছে এটা আমি প্রধান শিক্ষকের মাধ্যমে নিশ্চিত হয়েছি। এ ব্যাপারে দূরত্ব পদক্ষেপ গ্রহণ করে শিক্ষার কার্যক্রম ব্যাহত না হয় সে ব্যাপারে আমি থাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১০

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১১

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১২

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৩

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৪

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৫

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৬

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৭

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৮

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৯

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

২০

Design & Developed by BD IT HOST