কোটচাঁদপুরে প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা নিরব ভুমিকায় প্রশাসন। - দৈনিক অভিযোগ বার্তা    
 ঝিনাইদহ প্রতিনিধি
৬ জুন ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা নিরব ভুমিকায় প্রশাসন।

কোটচাঁদপুর আবারও দুইটি আলমসাধু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (৫ জুন ) ভোর রাতে কোটচাঁদপুর – তালসার সড়কের রব্বানী ব্রীজ নামক স্থান থেকে ওই আলমসাধু ছিনতাই হয়। গেল ২৬ দিন পর আবারও একস্থানে একইভাবে এ ছিনতাইয়ের ঘটনা ঘটল।

ভুক্তভোগী আলমসাধু ড্রাইভার ওমর ফারুক ও আব্দুর রাজ্জাক বলেন,মঙ্গলবার সন্ধ্যা রাতে আলমসাধু বোঝাই করে কচু আর পটল নিয়ে মেহেরপুর যাচ্ছিলাম। পথিমধ্যে কোটচাঁদপুর -তালসার সড়কের রব্বানী ব্রীজের কাছে পৌছালে দেকতে পায় সড়কে আড়াআড়াি করে বাঁশ বাঁধা। পাশে হাত- পা বেঁধে মাটিতে ফেলে রেখেছেন আরেক আলমসাধু ড্রাইভারকে।

এরপর আমরা যাবার পর ধারাল অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আমাদের হাত পা বেঁধে রেখে কচু পটল বোঝাই আলমসাধু নিয়ে পালিয়ে যান তারা। ওই দুই জনের বাড়ি যশোর নাভারনের গুড়পাড়া এলাকায়। বিষয়টি নিয়ে তারা থানায় অভিযোগ করবেন বলে জানান।

এদিকে ছিনতাইয়ের পর ছিনতাইকারীরা কচু পটল গুলো ঘাঘা- জালালপুর মাঠে ফেলে রেখে গেছেন বলে জানা গেছে।

এর আগে ১০ মে শুক্রবার ভোর রাতে কোটচাঁদপুর – তালসার সড়ক থেকে ছিনতাই হয়ে যায় স্থানীয় পারলাট গ্রামের বাবুল হোসেন ও শিমুল হোসেনের আলমসাধু।

১০ মে শুক্রবার বিকেলে তারা দুই ভাই চৌগাছা হতে কাঠ বোঝায় করে ভেড়ামারা যাচ্ছিল। এরপর ভোর রাতে ভেড়ামারায় রওনা হই।

পথিমধ্যে তালসার বাজার পুলিশ ক্যাম্পের অদুরে মাঠে পৌছালে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের উপার্জনের একমাত্র বাহন আলমসাধু দুইটি নিয়ে পালিয়ে যায়। বাবুল ও শিমুল আপন দুই ভাই। তারা কোটচাঁদপুরের পারলাট গ্রামের আজিজ হকের ছেলে।

একইভাবে কোটচাঁদপুরের সাবদারপুর পুলিশ ফাঁড়ির সামনের সড়ক ও মানিক দিহি সড়ক থেকে দুইটি আলমসাধু ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এরপর চুরি হয়ে যায় কোটচাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র সোহেল আরমানের মটর সাইকেল।

এ ব্যপারে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল মামুন বলেন,ভুক্তভোগিরা অভিযোগ করলে করতে আসতে চেয়েছেন। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১০

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১১

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১২

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৩

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৪

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৫

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৬

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৭

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৮

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৯

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

২০

Design & Developed by BD IT HOST