নিউজ এডিটর
৮ মার্চ ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে বিষ খাওয়ায়ে শিশুকে হত্যা, সৎ মায়ের বিরুদ্ধে পিতা বাদী হয়ে মামলা

ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহের কোটচাঁদপুরে ৫ বছর বয়সী শিশু মাহমুদাকে পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্বামী শাহিন আলম। শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় মামলা টি রেকর্ড করা হয়। এ সময় মামলাটি সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন শিশুটির বাবা।মামলা সুত্রে জানা যায়, গত ২০১৭ সালের দিকে চুয়াডাঙ্গার ভূলটিয়া গ্রামের জাকের মুন্সির মেয়ে আফরোজা খাতুনের বিয়ে হয় শাহিন আলমের। বিয়ের দুই বছর পর আফরোজার গর্ভে আসেন শিশু মাহমুদা। তাঁর জন্মের দিনই মারা যান তাঁর মা। এরপর তাকে রেখে বিদেশে চলে যান শাহিন আলম। সেই থেকে মাহমুদাকে কোলে পিঠে করে বড় করেন শাহীনের দাদী সখিনা খাতুন। এভাবেই কেটে গেছে কয়েক বছর। গেল এক বছর হল ভোমরাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমানের মেয়ে বন্যার সঙ্গে মোবাইলে বিদেশে থাকা অবস্থায় বিয়ে হয় শাহিনের। সে থেকে বন্যা খাতুন উভয় বাড়িতে যাতায়াত শুরু করেন। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি শাহিন আলম বিদেশ থেকে বাড়িতে আসেন। কয়েক দিন ভালই কাটে তাদের দাম্পত্য জীবন। এর কিছু দিন পর মেয়ে মাহমুদা কে নিয়ে শুরু হয় তাদের মধ্যে কলহ।সেই কলহের জেরে গত ০১ মার্চ বিকেলে কৌশলে কোমল পানীয়ওর সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। এরপর মাহমুদাকে চিকিৎসার জন্য প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখান থেকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন। বাড়িতে আসার পর সে আবারও অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁর পিতা শাহীন আলম তাকে চুয়াডাঙ্গা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শুরু হয় মাহমুদার। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মার্চ দুপুরে মারা যায় মাহমুদা। মাহমুদা কোটচাঁদপুরের ভোমরাডাঙ্গা গ্রামের শাহীন আলমের মেয়ে। সে ভোমরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেনীতে পড়তো।শিশুটির বাবা শাহিন আলম বলেন, আমি বিদেশ থেকে বাড়িতে আসার পর ভালোই ছিলাম কয়েকদিন। তবে মেয়েকে সে সহ্য করতে পারতো না। সেটা তাঁর আচরণে আমি বুঝতাম। তবে তাকে যে এভাবে পরিকল্পিত ভাবে আমার কাছ থেকে কেড়ে নিবে সেটা আমি বুঝতে পারেনি।তিনি বলেন, আমার কোন চাষাবাদ নাই। সে আমার মেয়েকে যে বিষ পান করিয়েছেন, সেটা সে পরিকল্পিত ভাবে সংগ্রহ করে খাওয়ায়। ঘটনাটি নিয়ে শুক্রবার সন্ধ্যায় শাহিন আলম বাদি হয়ে তাঁর স্ত্রীর নামে কোটচাঁদপুর মডেল থানায় মামলা করেছেন।এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, শিশু মাহমুদা হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় বাদি হয়েছেন শিশুটির পিতা। ওই মামলায় একজনকে আসামি করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১০

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১২

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৩

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৪

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১৫

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১৬

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১৭

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১৮

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৯

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

২০

Design & Developed by BD IT HOST