কোটচাঁদপুরে হত্যা মামলার আসামী ও পুলিশের সাবেক সোর্সকে পিটিয়ে হত্যা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ জানুয়ারী ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে হত্যা মামলার আসামী ও পুলিশের সাবেক সোর্সকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহ জেলার কোটচাদপুর উপজেলার চাদপাড়া গ্রামে জামায়াত নেতা এনামুল হক হত্যা মামলার আসামী ও পুলিশের সাবেক সোর্স হিসেবে খ্যাত কটা কওসারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কওসার আলী ওরফে কটা কওসার চাদপাড়া গ্রামের  লুৎফর রহমান লস্করের ছেলে। মঙ্গলবার গভির রাতে নিজ গ্রামের বাড়ি থেকে ৩০-৪০ জনের একদল দুর্বৃত্ত তুলে নিয়ে গিয়ে পাশ^বর্তী রেললাইনের পাশে  পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ওজুলা বেগম জানান, রাত ১২টার দিকে ৩০/৪০জন ব্যক্তি তার বড়িতে ঢুকে তার স্বামী কওসার আলীকে তুলে নিয়ে যায়। এ পর তাকে চাদপাড়া গ্রামের মাঠে রেল লাইনের পাশের রাস্তায় পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে গুড়পাড়া পুলিশ ফাড়ির সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি আরো জানান, কারা তাকে নিয়ে গেছে চিনতে পারিনি। তবে মুখ বাধা ছিলো।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)  কবির হোসেন মাতুববর জানান, তারা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় এখনো  কোন মামলা হয়নি।
গ্রামবাসীরা জানান, কওসার আলী ওরফে কটা কওসার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। তার অত্যাচারে এলাকাবাসী ঘরে থাকতে  পারতো না।  বিনা কারনে পুূলিশ দিয়ে হয়রানি করতো সাধারন মানুষকে। তার বিরুদ্ধে জামায়াত নেতা এনামুল হত্যা অভিযোগে মামলাও রয়েছে থানায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

১০

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১১

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১২

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১৩

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৪

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৫

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৬

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৭

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৮

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০

Design & Developed by BD IT HOST