খুলনায় স্বর্ণের দোকানে ডাকাতি,আটক ১ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ অক্টোবর ২০২৪, ৫:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় স্বর্ণের দোকানে ডাকাতি,আটক ১

খুলনা প্রতিনিধিঃ

খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা কালীবাড়ী বাজারে (২৮ অক্টোবর) দুপুরে দত্ত জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ঘটেছে। দোকানটি থেকে ৮০ ভরি স্বর্ণ লুট করা হয়।

এ ঘটনার পর দৌলতপুর থানা পুলিশ ফুলতলার পুথিয়াবান্দা এলাকা থেকে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন খোকনকে (৪৫) গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে এক ভরি ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, মামলায় বেশ অগ্রগতি রয়েছে। তবে এখনও অন্য ডাকাত সদস্য গ্রেফতার বা মালামাল উদ্ধার করা যায়নি। ডাকাতের সঙ্গে জড়িত আসামি নাজিম উদ্দিন খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) শুনানির দিন ধার্য রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ও ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

এসময় ওসি আরও বলেন, নাজিম উদ্দীন ভোলা জেলা সদরের ভবানীপুর গ্রামের আবদুল মালেকের ছেলে। সে ঢাকার মীরপুরের নবাবের বাগ এলাকায় ভাড়া বাড়িতে থাকে। তার হেফাজত থেকে একটি প্রাইভেট কার, গয়না রাখার ট্রে ১৫টি, স্বর্ণের কানের দুল দুটি, আংটি পাঁচটি, নাকফুল একটি, চাপাতি একটি এবং নগদ ৪ হাজার ২৪৫ টাকা উদ্ধার করা হয়েছে।

মামলার বাদী ও দত্ত জুয়েলার্সের প্রোপাইটার উত্তম দত্ত বলেন, ২৮ অক্টোবর ডাকাতির সময় অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে প্রায় ৮০ ভরি স্বর্ণ ও ২ লাখ টাকাসহ প্রায় এক কোটি টাকার সম্পদ লুট করে। আমি প্রশাসনের কাছে আমার লুণ্ঠিত সম্পদ দ্রুত উদ্ধারের দাবি জানাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট জেলা বিএনপি নেতা স্টেলিন তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা, এলাকাবাসীর প্রতিবাদের ঘোষণা

রাজশাহী জেলা বিএনপির সভাপতি হিসেবে আবু বকর সিদ্দিককে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

সিলেটে র‍্যাবের মধ্যরাতের অভিযান, বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ, আটক ১

মাহমুদপুর বাজারে রুনু তালুকদারের লিফলেট বিতরণ: জনতার ঢল ও উৎসবমুখর পরিবেশ

দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

১০

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

১১

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

১২

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

১৩

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

১৪

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১৫

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১৬

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১৭

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৮

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৯

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

২০

Design & Developed by BD IT HOST