নিউজ এডিটর
২৩ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ​সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাজীপুর বালু মহাল নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। সরকার নির্ধারিত ‘সনাতন পদ্ধতিতে’ বালু উত্তোলনের নিয়ম থাকলেও, বাস্তবে সেখানে ব্যবহার করা হচ্ছে শক্তিশালী ড্রেজার মেশিন। ফলে অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের কারণে ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়েছে জনপদ। ভাঙনের ঝুঁকিতে রয়েছে স্থানীয় বসতভিটা ও গুরুত্বপূর্ণ সড়ক। ​এলাকাবাসীর অভিযোগ, ইজারাদাররা প্রশাসনের নির্দেশনার তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখিয়ে যান্ত্রিক উপায়ে বালু তুলছেন। নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং ভাঙন তীব্র আকার ধারণ করছে। এ বিষয়ে একাধিকবার উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের এই ‘নীরব ভূমিকায়’ ক্ষুব্ধ এলাকাবাসী। ​স্থানীয় ভুক্তভোগীরা জানান, যেভাবে বালু তোলা হচ্ছে, তাতে আগামী বর্ষা মৌসুমে হাজীপুরের রাস্তাঘাট ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। অসাধু চক্রের এমন কর্মকাণ্ডে জনজীবন আজ বিপন্ন। তারা অবিলম্বে ড্রেজার মেশিন বন্ধ করে পরিবেশ ও জনবসতি রক্ষায় স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। ​এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সচেতন মহল বলেন, “বালু মহালের নামে প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন এবং জননিরাপত্তা হুমকির মুখে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের উচিত সরেজমিনে তদন্ত করে অবৈধ ড্রেজার চলাচল বন্ধ করা এবং নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া।” ​অবৈধ বালু উত্তোলনের এই মহোৎসব বন্ধে স্থানীয় প্রশাসন কত দ্রুত সাড়া দেয়, এখন সেটাই দেখার অপেক্ষায় হাজীপুরবাসী।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

১

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

২

আওয়ামী লীগ নেতার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতির মসজিদ উদ্বোধনের আড়ালে উঠান বৈঠক: মেলান্দহে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

৩

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র, বাদ পড়ছে ইভিএম

৪

জনপ্রিয়তা ও জনসমর্থনই হবে দলীয় মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

৫

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

৬

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

৭

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৮

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৯

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

১০

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

১১

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১২

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

১৩

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১৪

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১৫

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১৬

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১৭

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১৮

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১৯

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

২০

Design & Developed by BD IT HOST