নিউজ এডিটর
১৯ জুলাই ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,‎ টাঙ্গাইল ‎”জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা ” প্রতিপাদ্যকে সামনে টাগাইলের ঘাটাইলে র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। ‎১৯ জুলাই (রবিবার) সকাল ১১টা ঘাটাইল ব্রাহ্মশাসন আজগড়িয়া উচ্চ বিদ্যালয়ে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল-এর আয়োজনে এ টাউন হল সভা অনুষ্ঠিত হয়। ‎ব্রাক্ষনশাসন এ ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব ১৪ সিপিসি -৩ টাঙ্গাইল এর সিনিয়র সহকারী পরিচালক শামছুর রহমান (শামস)। ‎এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদুর রহমান, দিগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল এর উপ পরিদর্শক তপু খান, স্থানীয় ইউপি সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ। ‎সভায় বক্তারা মাদক , সন্ত্রাস, জঙ্গিবাদ, কিশোর গ্যাং, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান। ‎বক্তারা বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে জনগণ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ ধরনের টাউন হল সভা সমাজে সচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ‎এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৩

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৪

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৫

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

৬

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

৭

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

৮

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

৯

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১০

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১১

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১২

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৩

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৪

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৫

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

১৬

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

১৭

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

১৮

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

১৯

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

২০

Design & Developed by BD IT HOST