
ষ্টাফ রিপোর্টাঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১৩২ টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির-এর পক্ষে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল আখেরি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৯ফেব্রুয়ারী (সোমবার) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সকল ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খন্ড,খন্ড মিছিল নিয়ে ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী এস এম ওবায়দুল হক নাসির।
পরে একটি গণমিছিল পৌরসভা ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিন করে বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়।
এসময় নেতাকর্মীদের কণ্ঠে ‘ধানের শীষ’ এবং বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST