নিউজ এডিটর
৮ জুলাই ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চায়না কোম্পানির শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধিঃমানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামে একটি চায়না মালিকানাধীন প্রতিষ্ঠানের শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।বুধবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে নবগ্রাম এলাকায় অবস্থিত হার্ডওয়্যার প্রতিষ্ঠানের শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন। বিক্ষোভ চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন। শ্রমিকদের হাতে থাকা ব্যানারে “ন্যায্য বেতন দিতে হবে” এবং “কোম্পানি থেকে মামুনকে অপসারণ করতে হবে” এমন দাবিও দেখা যায়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গেজেট অনুযায়ী ন্যায্য বেতন থেকে বঞ্চিত হওয়াসহ বিভিন্ন সমস্যার কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।বুধবার বেলা পনে ১২ টায় দিকে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দৈনিক ইনকিলাবকে জানান, শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন। রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকদের কর্মসূচি চলছিল।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

১

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

২

আওয়ামী লীগ নেতার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতির মসজিদ উদ্বোধনের আড়ালে উঠান বৈঠক: মেলান্দহে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

৩

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র, বাদ পড়ছে ইভিএম

৪

জনপ্রিয়তা ও জনসমর্থনই হবে দলীয় মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

৫

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

৬

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

৭

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৮

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৯

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

১০

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

১১

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১২

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

১৩

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১৪

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১৫

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১৬

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১৭

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১৮

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১৯

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

২০

Design & Developed by BD IT HOST