চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ রুপা আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ অগাস্ট ২০২৫, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ রুপা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি দানাদার রুপা আটক করেছে। আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে দামুড়হুদা উপজেলার ঈশাড়ার মোড় নামক স্থানে অভিযান চালিয়ে এ রুপা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চোরাকারবারীরা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার অধিন জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বিপুল পরিমাণ রুপা পাচার করবে। এ সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ৯৬ নং হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশাড়ার মোড়ে অবস্থান নেয়। শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ২ জন সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেলযোগে উক্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি টহলদল তাদেরকে থামার নির্দেশ দেয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পাশের পাট ক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা চোরাকারবারীর ফেলে যাওয়া মোটরসাইলেটি জব্দ করে এবং মোটরসাইকেলটি তল্লাশী করে মোটরসাইকেলের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৮ কেজি ৯০০ গ্রাম ভারতীয় দানাদার রুপা জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।

এ বাপারে নায়েব সুবেদার মো. আব্দুস সাত্তার বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। এছাড়া জব্দকৃত ভারতীয় দানাদার রুপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১০

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১১

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১২

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৪

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৫

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৬

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৭

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৮

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৯

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২০

Design & Developed by BD IT HOST