চেয়ারম্যান প্রার্থী শরিফুজ্জামান শরীফের পক্ষে জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন - দৈনিক অভিযোগ বার্তা    
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
২৯ এপ্রিল ২০২৪, ৯:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চেয়ারম্যান প্রার্থী শরিফুজ্জামান শরীফের পক্ষে জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

রাজশাহী দুর্গাপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শরিফুজ্জামান শরীফের পক্ষে জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

রবিবার(২৮ এপ্রিল) সন্ধ্যায় জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ইউনিয়নের হরিরামপুর স্কুল মাঠে জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মান্নান ফিরোজ।

সভায় সকলের সম্মতিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হককে আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল মতিনকে সদস্য সচিব করে এই নির্বাচন পরিচালনা কমিটি করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু ওবাইদা মাসুম, সাবেক সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান পুটটু, দূর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও দুর্গাপুর পৌর মেয়র সাজিদুর রহমান মিঠু, রাজশাহী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ওমর ফারুক, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি রুকুনুজ্জামান রুকুন প্রমুখ।

এছাড়াও জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

১০

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১১

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৩

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৪

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৫

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৬

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৭

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৮

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৯

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

২০

Design & Developed by BD IT HOST