জনগণের রায়ে নির্বাচিত তৃতীয় লিঙ্গের জনপ্রতিনিধি মুন্নী আক্তারের পদ পুনর্বহালের আবেদন - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৫:০১
ইফতারের সময়: ৬:০৫
নিউজ এডিটর
৩ মার্চ ২০২৬, ৫:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের রায়ে নির্বাচিত তৃতীয় লিঙ্গের জনপ্রতিনিধি মুন্নী আক্তারের পদ পুনর্বহালের আবেদন

দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত কিন্তু পরবর্তীতে অপসারিত মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তার তাঁর পদ পুনর্বহাল ও জনগণের ভোটের মর্যাদা রক্ষার দাবিতে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন।

তিনি দাবি করেন, রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তাঁর অর্জিত জনপ্রতিনিধিত্বের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যা শুধু ব্যক্তিগত নয়, বরং তৃতীয় লিঙ্গের মানুষের মর্যাদার প্রশ্ন।
মুন্নী আক্তার জানান, সমাজের অবহেলা ও পারিবারিক বিচ্ছিন্নতার মধ্য দিয়ে তাঁর শৈশব কেটেছে। জীবনের এক পর্যায়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করলেও তিনি সেই অবস্থান থেকে বেরিয়ে এসে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নেন। সেই লক্ষ্যেই তিনি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেন এবং ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে জয়লাভ করেন।
তিনি বলেন, এই বিজয় কোনো রাজনৈতিক অনুগ্রহ নয়, বরং সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। তাঁর মতে, এই সাফল্য তৃতীয় লিঙ্গের মানুষের জন্য কর্মসংস্থান ও সামাজিক গ্রহণযোগ্যতার নতুন দিগন্ত খুলে দিতে পারত।
তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর প্রশাসনিক সিদ্ধান্তে তাঁকে অপসারণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায়,আমি কোনো দুর্নীতি করিনি, কোনো অপরাধ করিনি। তবুও জনগণের ভোটে পাওয়া সম্মান কেড়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তাঁকে অপসারণ করা মানে শুধু একজন জনপ্রতিনিধিকে সরানো নয়, বরং তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি রাষ্ট্রের প্রতিশ্রুতির প্রশ্নকে দুর্বল করা। তিনি রাষ্ট্রপ্রধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার চেয়ে বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাঁর দায়িত্ব পালনের সুযোগ দেওয়া উচিত।

মুন্নী আক্তার বর্তমানে হিজড়া মানব কল্যাণ সংস্থা’র সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি আশা প্রকাশ করেন, তাঁর ঘটনা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার বিষয়ে নতুন আলোচনা সৃষ্টি করবে।

শেষে তিনি বলেন,আমি আবার মানুষের মাঝে ফিরতে চাই। আমি ভিক্ষার জীবনে নয়, মানুষের সেবার মধ্যেই বাঁচতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে টাকার আত্মসাতের অভিযোগ

ফাঁস হলো আলভীর স্ত্রীর আত্মহত্যার বিস্ফোরক তথ্য

ঈদযাত্রায় নন-এসি কোচে ২৫% দাঁড়িয়ে টিকিট বহাল, কড়াকড়ি নির্দেশ রেলমন্ত্রীর

এশিয়ান কাপ অভিষেকে দুর্দান্ত লড়াইয়ের পরও বাংলাদেশের হার

ময়মনসিংহে “অদম্য নারী পুরস্কার-২০২৫” অনুষ্ঠিত

পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে মান্দায় অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আকাশসীমা বন্ধের ভিতরে ফিরলও ব্রিটিশ ক্রুরা

রাস্ট্রীয় মর্যদায় আ. লীগের সাবেক এমপি জোয়াহেরের জানাজা অনুষ্ঠিত

১০

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ

১১

জনগণের রায়ে নির্বাচিত তৃতীয় লিঙ্গের জনপ্রতিনিধি মুন্নী আক্তারের পদ পুনর্বহালের আবেদন

১২

সদ্য সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে নাজেহাল করার অভিযোগ

১৩

পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৪

দেশে ফিরলেও খোঁজ মিলছে না আলভীর, গ্রেফতার অভিযানে পুলিশ

১৫

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

এলপি গ্যাসের দাম নির্ধারণ

১৭

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী মৃত্যু

১৮

মেলান্দহে দানকৃত জমিতে নতুন রাস্তা নির্মাণ: এলাকাজুড়ে আনন্দ-উৎসব

১৯

কালুপাড়া বাসীর দাবি: পৌর মেয়র হিসেবে দেখতে চাই শহিদুল হক মানিককে

২০

Design & Developed by BD IT HOST