নিউজ এডিটর
৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

​নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ

​সিলেটের পর্যটন ও বালু-পাথর সমৃদ্ধ জাফলং নদী এলাকায় পুলিশের নাম ব্যবহার করে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে ‘কালা মানিক’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নদীতীরের বিভিন্ন ঘাটে নৌযান ও পণ্যবাহী গাড়ি থেকে বেআইনিভাবে ‘রয়্যালটি’র নামে টাকা আদায় করা হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমজীবীরা।

​স্থানীয় ভুক্তভোগী ও নৌযান সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাফলং নদীপথ ব্যবহারকারী পরিপহন থেকে পুলিশ প্রশাসনের বিভিন্ন শাখার ভয় দেখিয়ে প্রকাশ্যে অর্থ উত্তোলন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, জাফলং বিট পুলিশ অফিসার রাজিব রায়ের নাম ভাঙিয়েও এই অর্থ আদায়ের কাজ চালাচ্ছেন কালা মানিক। ঘাটে ঘাটে এভাবে চাঁদা দিতে বাধ্য হওয়ায় সাধারণ ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​এ বিষয়ে স্থানীয় সচেতন মহল অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, কোনো ব্যক্তি বা চক্র যদি আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে অপকর্ম চালায় এবং অবৈধ অর্থ উপার্জন করে, তবে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

​অভিযোগের বিষয়ে জানতে জাফলং বিট পুলিশ অফিসার রাজিব রায়ের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এছাড়া অভিযুক্ত কালা মানিকসহ সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কারও কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

১

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

২

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৩

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৪

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৫

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৬

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৭

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৮

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৯

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১১

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১২

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৪

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৫

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৭

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

২০

Design & Developed by BD IT HOST