নিউজ এডিটর
২৩ অগাস্ট ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

নিজস্ব প্রতিবেদক, সিলেটঃদীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি পুনরায় চালুর বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা করেছেন স্টেলিং তারিয়াং। এই উদ্যোগের ফলে হাজার হাজার বেকার শ্রমিকের কর্মসংস্থান ফিরে পাওয়ার পাশাপাশি সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয়ের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতকালে স্টেলিং তারিয়াং জাফলংয়ের বর্তমান সংকটময় পরিস্থিতি তুলে ধরেন। তিনি মন্ত্রীকে জানান, কোয়ারি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এর সাথে যুক্ত হাজার হাজার পাথর শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। জীবন-জীবিকার তাগিদে কাজ না পেয়ে অনেক অসহায় শ্রমিক বাধ্য হয়ে বিভিন্ন অনৈতিক ও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছেন, যা স্থানীয় সমাজব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে।একইসাথে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, কোয়ারি আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকার সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র আশপাশের এলাকা থেকে অবৈধ উপায়ে পাথর উত্তোলন করে চলেছে। এতে একদিকে যেমন পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে, অন্যদিকে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার বৈধ রাজস্ব।গতকাল ২২ আগস্ট, স্টেলিং তারিয়াং তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই বিষয়ে একটি স্ট্যাটাস শেয়ার করেন। সেখানে তিনি আশাবাদ ব্যক্ত করে লেখেন:“২২-০৮-২০২৬ ইং তারিখে সিলেটের জাফলং কোয়ারি সংক্রান্ত বিষয় নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে অত্যন্ত সুন্দর ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করছি, জাফলংবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবির বিষয়ে খুব দ্রুতই ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। জাফলংবাসীর স্বার্থে এই উদ্যোগের সুফল খুব শিগগিরই আমরা দেখতে পাবো।”স্থানীয় সুধীজন ও বিশ্লেষকদের মতে, তার এই বক্তব্য থেকে স্পষ্টতই বোঝা যায় যে— জাফলংবাসীর কর্মসংস্থান নিশ্চিত করতে, সরকারের রাজস্ব বৃদ্ধি করতে এবং সর্বোপরি বেকার শ্রমিকদের মানবেতর অবস্থার অবসানে শিগগিরই সরকারের তরফ থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে। এখন কেবল সময়ের অপেক্ষা, কবে নাগাদ এই সম্ভাবনার আনুষ্ঠানিক বাস্তবায়ন ঘটে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

১

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

২

আওয়ামী লীগ নেতার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতির মসজিদ উদ্বোধনের আড়ালে উঠান বৈঠক: মেলান্দহে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

৩

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র, বাদ পড়ছে ইভিএম

৪

জনপ্রিয়তা ও জনসমর্থনই হবে দলীয় মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

৫

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

৬

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

৭

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৮

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৯

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

১০

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

১১

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১২

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

১৩

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১৪

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১৫

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১৬

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১৭

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১৮

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১৯

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

২০

Design & Developed by BD IT HOST