জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলাকে মাদকমুক্ত ও নিরাপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিশেষ টহল ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (২২ আগস্ট ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিনের দিকনির্দেশনায় এবং পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ জামালপুর-শেরপুর মহাসড়ক ও জামালপুর-বকশিগঞ্জ সড়কে কড়া টহল ডিউটির পাশাপাশি সন্দেহভাজন বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালে সড়কে চলাচলকারী সাধারণ যাত্রী, পরিবহনশ্রমিক ও পথচারীদের অবৈধ মাদক সেবন, বহন ও সংরক্ষণ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদকের ভয়াবহ কুফল ও আইনগত বাধ্যবাধকতা সম্পর্কে সকলকে সচেতন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বার্তা প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয় সূত্রে জানানো হয়, জেলার সর্বস্তরের জনসাধারণকে মাদকের করালগ্রাস থেকে মুক্ত রেখে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে তাদের এই নিরলস প্রচেষ্টা ও অভিযান অব্যাহত থাকবে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST