নিউজ এডিটর
৬ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের সাবেক আমীর সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ’র অভিযোগে আটক

নিজস্ব প্রতিনিধি,মাদারগঞ্জঃ জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের ৩৯১ কোটি টাকার বেশি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে করা মামলার পলাতক আসামি সাবেক উপজেলা জামায়াতের আমির আবদুল ওয়াহেদকে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (০৫ আগস্ট) দুপুরে র‍্যাব-১৪-এর জামালপুর সিপিসি-১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, মঙ্গলবার বিকালে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই দিন সন্ধ্যায় তাকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতার আবদুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ও আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক এবং মিলন বাজার ভাংবাড়ী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ। র‍্যাব-১৪-এর সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আবদুল ওয়াহেদকে গ্রেফতার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। মাদারগঞ্জ মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ৪ মে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক আবদুল ওয়াহেদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেন গ্রাহকরা। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আল আকাবা সমবায় সমিতিতে গ্রাহকের সংখ্যা ১২ হাজার ৬৬১ জন। এতে গ্রাহকদের আমানতের মোট পরিমাণ ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। কিন্তু ওই আমানত আত্মসাৎ করেন সমিতির পরিচালক ও তার সহযোগীরা। পুলিশ জানায়, মামলার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন আবদুল ওয়াহেদ। ওই মামলাসহ তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে এবং এসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় র‍্যাব গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গ্রেফতার করা হয়। এরই মধ্যে সমিতির অর্থ কেলেঙ্কারির ঘটনায় গত ৫ মে জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলার সাবেক এই আমিরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে এবং তার অনৈতিক কর্মকাণ্ডের দায় নিতে অস্বীকৃতি জানায়। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘আবদুল ওয়াহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানি জারি ছিল আদালতের। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার র‍্যাব তাকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করে। সন্ধ্যায় আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

২

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৩

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৪

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৫

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৬

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৭

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৮

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৯

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১১

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৪

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৫

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৬

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৭

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৮

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৯

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২০

Design & Developed by BD IT HOST