ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার একমাত্র ইংরেজি দৈনিক দি ডেইলী পেনব্রীজ-এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. তৌফিকুল ইসলাম মিথিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি ডেইলী পেনব্রীজপত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক এমদাদুল হক।
অনুষ্ঠানের শুরুতে পেনব্রীজ পরিবারের পক্ষ থেকে প্রধান অতিথি প্রফেসর ড. তৌফিকুল ইসলাম মিথিল-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই।
অনুষ্ঠানে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। কৃতী শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST