নিউজ এডিটর
২২ নভেম্বর ২০২৪, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে বিএনপির দুইপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া,বাড়িঘর লুটপাট আটক-১

জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট। আজ শুক্রবার সকাল ও বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির সহ-সভাপতি সুবিদুর রহমান ও ঘোড়শাল ইউনিয়ন বিএনপির সভাপতি ইসাহাক আলী মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। গত কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। বৃহস্পতিবার রাতে ইসাহাক আলীর লোকজন সুবিদ চেয়ারম্যানের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এরই জের ধরে শুক্রবার ভোরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ভাঙচুর করা হয় উভয় পক্ষের অন্তত ১৫টি বাড়িঘর ও দোকানপাট। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনও সময় সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা। এসব তথ্য নিশ্চিত করে সদর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৩

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

৪

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

৫

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৬

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৭

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৮

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৯

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১০

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১১

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১২

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৩

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১৪

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১৫

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১৬

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৭

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৯

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

২০

Design & Developed by BD IT HOST