নিউজ এডিটর
১০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে এই চাঁদাবাজি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে, যার নেপথ্যে রয়েছেন বিএনপি নেতা শাহপরান ও লিপু গং।স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক পটপরিবর্তনের পূর্বেও এই চক্রটি তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল। তবে ক্ষমতার পালাবদলের পর তারা অবস্থান পরিবর্তন করে বর্তমানে বিএনপির প্রভাব ব্যবহার করে সিন্ডিকেট চালিয়ে যাচ্ছেন। অভিযুক্ত শাহপরান জেলা বিএনপির প্রভাবশালী নেতা এবং লিপুও দলের একজন পরিচিত মুখ। এছাড়া লিপুর পিতা অতীতে আওয়ামী লীগের উপজেলা সভাপতি ও সাবেক মন্ত্রী ইমরান আহমেদের ঘনিষ্ঠজন হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।অনুসন্ধানে জানা যায়, তামাবিল বন্দরের এই অবৈধ চাঁদাবাজি চক্রের সাথে আরও বেশ কয়েকজনের নাম জড়িত রয়েছে। তাদের মধ্যে কাসেম, যুবদল নেতা মিজবাহ ও ফফরুল চেয়ারম্যানের নাম জোরালোভাবে আলোচনায় এসেছে। তবে এসব অভিযোগের স্বাধীন কোনো সত্যতা বা নিরপেক্ষ যাচাই নিশ্চিত করা সম্ভব হয়নি। এদিকে সাধারণ শ্রমিকদের জোরালো দাবি, গেইট পাসের নামে যারা চাঁদাবাজি করছে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিষয়টি খতিয়ে দেখা উচিত।এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চাঁদাবাজির সুনির্দিষ্ট বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে নিয়মানুযায়ী তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, বন্দর এলাকায় এ ধরনের চাঁদাবাজি ও সিন্ডিকেটের দৌরাত্ম্যের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল। সাধারণ মানুষের দাবি, জনস্বার্থে এসব অভিযোগের সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

২

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

৩

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

৪

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

৫

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

৬

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

৮

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

৯

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১০

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১১

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১২

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১৩

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

১৪

৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি

১৫

বড়লেখায় গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর একদিন পরই জামিনে মুক্ত

১৬

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রা নামছে ৩ ঘণ্টায়, ছয় বছরের মধ্যেই বাস্তবায়নের আশা

১৭

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

১৮

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

১৯

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

২০

Design & Developed by BD IT HOST