ইমরুল আহসান
২৫ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ত্রিশালে জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত ১২৭তম নজরুল জয়ন্তীর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহবুবুর রহমান বলেন, এবারের নজরুল জয়ন্তীর মাধ্যমে ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তীর কার্যক্রম শুরু হয়েছে, যা ময়মনসিংহ ও ত্রিশালবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। তিনি জানান, আগামী এক বছরকে ত্রিশালে “নজরুলবর্ষ” হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, ভবিষ্যতে ত্রিশালে “নজরুল সিটি” গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে সারা দেশের নজরুল চর্চার কেন্দ্র হিসেবে এটি গড়ে উঠতে পারে। এসময় তিনি জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন, সেই বিদ্যালয়ের ক্লাসরুমের অংশ বিশেষ অক্ষত রাখা হয়েছে। আন্তর্জাতিক ঐতিহাসিক স্থাপনার তালিকায় অন্তর্ভুক্তির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, নজরুল জয়ন্তীর আয়োজনকে এবার ময়মনসিংহ বিভাগের আরও চারটি জেলায় সম্প্রসারণ করা হয়েছে। ভবিষ্যতে ত্রিশাল থেকেই সারা দেশের সব জেলায় এই উৎসব সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। তিন দিনব্যাপী এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও অঙ্গসংগঠনের প্রতি ধন্যবাদ জানান তিনি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

৩

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

৪

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

৫

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

৬

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

৭

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

৮

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

৯

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১০

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১১

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১২

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

১৩

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

১৪

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

১৫

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১৭

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১৮

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১৯

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

২০

Design & Developed by BD IT HOST