নিউজ এডিটর
৫ মার্চ ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুবাইয়ে দুর্ঘটনায় মমতাজের নিহতের খবরের বিষয়ে যা জানা গেল

অভিযোগ বার্তা ডেস্কঃ সম্প্রতি ‘দুবাইয়ে গাড়ি এক্সিডেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতাজ’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিভিন্ন পোস্টের মন্তব্যের ঘরে একটি ভিডিও লিংকও যুক্ত করা হয়। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেকিং) রিউমর স্ক্যানার জানিয়েছে, এ ধরনের তথ্য সঠিক নয়।রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতের দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। শুরুতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে গতকাল (৩ মার্চ) দুপুর ২টা ৫ মিনিটে প্রকাশিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে দাবি করা হয়, ‘দুবাইয়ে গাড়ি এক্সিডেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতাজ’। পোস্টটির মন্তব্যের ঘরে একটি ভিডিও লিংক যুক্ত করা হলেও ওই লিংকে প্রবেশ করে দেখা যায়, এটি একটি স্প্যাম ওয়েবসাইটের লিংক। পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।সংস্থাটি জানায়, সুতরাং দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম নিহতের দাবিটি সম্পূর্ণ মিথ্যা। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সাবেক এমপি, মন্ত্রীসহ দলটির নেতাকর্মীরা দেশ-বিদেশে আত্মগোপনে রয়েছেন। তাদের মধ্যে মমতাজও গা ঢাকা দেন। সবশেষ ২০২৪ সালে নৌকার মনোনয়ন পান। কিন্তু স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহামেদ টুলুর কাছে হেরে যান মমতাজ। এরপর রাজনীতিতে তেমন সক্রিয় না থাকলেও সরকার পতনের পর থেকেই তিনিও আত্মগোপনে রয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

১০

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

১১

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১২

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১৩

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১৪

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১৫

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১৬

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৭

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৮

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৯

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

২০

Design & Developed by BD IT HOST