দুর্গাপুরের সেই প্রতিবন্ধী নারীকে হত্যার ঘটনায় আপন ভাই গ্রেপ্তার - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৫:০১
ইফতারের সময়: ৬:০৫
News Editor
১ নভেম্বর ২০২৪, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরের সেই প্রতিবন্ধী নারীকে হত্যার ঘটনায় আপন ভাই গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো, রাজু আহমেদ :  রাজশাহীর দুর্গাপুরে সেই প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় দৈনিক অভিযোগ বার্তা ও বার্তা ২৪ টিভিতে সংবাদ প্রচারের পর ঘটনার মুলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ ঘন্টা না পেরোতেই ঘটনার মোটিভ উদ্ধার করতেও সক্ষম হয়েছে পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলার বখতিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ঘটনার মুলহোতাকে গ্রেপ্তার করে। এদিন দুপুরেই তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তারকৃত আব্দুল গাফফার (৪৮) সম্পর্কে নিহত আম্বিয়া খাতুনের আপন বড় ভাই। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আম্বিয়া খাতুনকে কুপিয়ে হত্যা করেছে গাফফার। এ ঘটনায় আম্বিয়া খাতুনের আরেক ভাই আবু তালেব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

থানায় দায়ের করা এজাহারে উল্লেখ্য করা হয়, উপজেলার বখতিয়ারপুর হাজীপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের প্রতিবন্ধী কন্যা আম্বিয়া খাতুন শারীরিকভাবে প্রতিবন্ধি হওয়ায় তার নামীয় জমি লিখে নিতে চাইতো আপন বড়ভাই আব্দুল গাফফার। জমি লিখে দিতে অপারগতা প্রকাশ করে আম্বিয়া খাতুন। এতে ক্ষিপ্ত হয়ে ৩০ অক্টোবর রাতে আম্বিয়া খাতুনকে কুপিয়ে হত্যা করে আব্দুল গাফফার।

এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য থানা পুলিশকে নির্দেশ দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল আলম।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, থানায় মামলা দায়েরের পর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হয়। তদন্তে জমি নিয়ে বিরোধের জের ধরে আম্বিয়া খাতুনকে হত্যা করা হয়েছে মর্মে নিশ্চিত হওয়া গেছে। গ্রেপ্তারকৃত মুল আসামী আব্দুল গাফফার প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে টাকার আত্মসাতের অভিযোগ

ফাঁস হলো আলভীর স্ত্রীর আত্মহত্যার বিস্ফোরক তথ্য

ঈদযাত্রায় নন-এসি কোচে ২৫% দাঁড়িয়ে টিকিট বহাল, কড়াকড়ি নির্দেশ রেলমন্ত্রীর

এশিয়ান কাপ অভিষেকে দুর্দান্ত লড়াইয়ের পরও বাংলাদেশের হার

ময়মনসিংহে “অদম্য নারী পুরস্কার-২০২৫” অনুষ্ঠিত

পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে মান্দায় অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আকাশসীমা বন্ধের ভিতরে ফিরলও ব্রিটিশ ক্রুরা

রাস্ট্রীয় মর্যদায় আ. লীগের সাবেক এমপি জোয়াহেরের জানাজা অনুষ্ঠিত

১০

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ

১১

জনগণের রায়ে নির্বাচিত তৃতীয় লিঙ্গের জনপ্রতিনিধি মুন্নী আক্তারের পদ পুনর্বহালের আবেদন

১২

সদ্য সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে নাজেহাল করার অভিযোগ

১৩

পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৪

দেশে ফিরলেও খোঁজ মিলছে না আলভীর, গ্রেফতার অভিযানে পুলিশ

১৫

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

এলপি গ্যাসের দাম নির্ধারণ

১৭

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী মৃত্যু

১৮

মেলান্দহে দানকৃত জমিতে নতুন রাস্তা নির্মাণ: এলাকাজুড়ে আনন্দ-উৎসব

১৯

কালুপাড়া বাসীর দাবি: পৌর মেয়র হিসেবে দেখতে চাই শহিদুল হক মানিককে

২০

Design & Developed by BD IT HOST