নিউজ এডিটর
২৫ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

জামালপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৩ নং মাহমুদপুর ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়ন বিএনপির ১ নং সহসভাপতি রেজাউল করিম মোহন মিয়া। এক শুভেচ্ছা বার্তায় মোহন মিয়া বলেন, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি’র পক্ষ থেকে এবং তাঁর নিজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন ৩ নং মাহমুদপুর ইউনিয়নবাসীসহ দেশবাসীকে। শুভেচ্ছা বার্তায় রেজাউল করিম মোহন মিয়া বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে আত্মত্যাগ ও তাকওয়ার মহান আদর্শ নিয়ে হাজির হয়। কোরবানি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের মনের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতা কোরবানি দিয়ে আত্মশুদ্ধি অর্জনের এক অনন্য মাধ্যম।” তিনি মাহমুদপুর ইউনিয়নসহ মেলান্দহের সর্বস্তরের জনগণকে ধনী-দরিদ্রের বৈষম্য ভুলে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, সেই আশাবাদ ব্যক্ত করে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।মেলান্দহ উপজেলা বিএনপির এই নেতা এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানান। পরিশেষে, তিনি সংসদ সদস্য মহোদয়ের এবং নিজের পক্ষ থেকে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ও সামাজিক অগ্রযাত্রা কামনা করে ৩ নং মাহমুদপুর ইউনিয়নবাসী ও দেশবাসীকে পুনরায় ‘ঈদ মোবারক’ জানান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

২

মদ পান করে ১৯ জনের মৃত্যু

৩

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

৪

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

৫

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

৬

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৭

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৮

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৯

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১০

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১১

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

১২

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

১৩

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১৪

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১৫

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১৬

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৭

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৮

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৯

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

২০

Design & Developed by BD IT HOST