গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গুরকচি বাজারে সাধারণ মানুষের সুবিধার জন্য নির্মিত যাত্রী ছাউনিটি সম্পূর্ণ দখলে নিয়েছে ফুটপাতের দোকানপাট। চারপাশ ঘিরে যত্রতত্র দোকান গড়ে ওঠায় যাত্রী সেবায় তৈরি এই স্থাপনাটি এখন সাধারণ মানুষের কোনো কাজেই আসছে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজার পরিচালনায় নির্দিষ্ট কোনো কমিটি বা তদারকির দায়িত্বশীল ব্যক্তি না থাকায় পুরো বাজারজুড়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যার সুযোগে যাত্রী ছাউনিটিকে ঘিরে চারপাশ চেপে বসেছে বেশ কিছু অস্থায়ী দোকান। এর ফলে রোদ-বৃষ্টির মধ্যে ছায়াতলে একটু দাঁড়ানো বা যানবাহনের জন্য অপেক্ষা করার কোনো সুযোগ পাচ্ছেন না যাত্রীরা।
বহু অর্থ ব্যয়ে নির্মিত এই সরকারি সম্পদ এভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পথচারীরা। অনতিবিলম্বে যাত্রী ছাউনিটি দখলমুক্ত করে যাত্রী সাধারণের চলাচলের ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কড়া হস্তক্ষেপ দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST