দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৩ সেপ্টেম্বর ২০২৩, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

 মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মজির উদ্দিন মাষ্টার (৭০) নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার সন্ধ্যায় দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের ফারাকপুর পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ির সামনে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হোন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাঁকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে তিনি মারা যান। স্থানীয়রা জানান, মঙ্গলবার মাগরিবের নামাজ শেষে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মজির উদ্দিন মাষ্টার নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় তারাগুনিয়া ফুটবল মাঠে ফুটবল খেলা দেখে একদল যুবকের দ্রæত ও বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হোন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মজির উদ্দিন মাষ্টার তার নিজ বাড়ির সামনে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হলে, স্থানিয়রা প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাঁকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ১৩ ই সেপ্টেম্বর ২০২৩ ইং বুধবার ভোরে তিনি মারা যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১০

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১১

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১২

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১৩

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১৪

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৫

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৬

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৭

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৮

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৯

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

২০

Design & Developed by BD IT HOST