নিউজ এডিটর
১৫ অগাস্ট ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

মোকছেদুল ইসলাম,নওগাঁ জেলাঃ নওগাঁর ধামইরহাট থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। শুক্রবার (১৫ আগস্ট) তিনি থানাটি পরিদর্শন করেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। তিনি থানার বিভিন্ন রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথিপত্র পরিদর্শন করে সেগুলো যথাযথভাবে সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন। পরে থানায় কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। এ সময় তিনি সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পুলিশ সুপার জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুত পুলিশি সেবা প্রদান এবং সেবাপ্রত্যাশীদের অভিযোগ ও সমস্যাকে গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য থানার কর্মকর্তাদের নির্দেশনা দেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা তদন্ত এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও দায়িত্বশীল ও তৎপর হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনের একপর্যায়ে পুলিশ সুপার থানার আশপাশের এলাকা ঘুরে দেখেন। পরে থানা প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি এলাকার সার্বিক পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের আস্থা অর্জন পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ বজায় রেখে জনগণের পাশে থেকে কাজ করতে হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১১

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১২

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৩

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৪

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৫

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৬

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৭

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৮

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৯

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

২০

Design & Developed by BD IT HOST