
মোকছেদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ৭০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুস সামাদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৫/৩-এস হতে প্রায় ১ কিলোমিটার দুরে বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে।
এ সময় মালিকবিহীন অবস্থায় ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করা হয়।বিজিবি সূত্র জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অন্ধকারের সুযোগে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। আটককৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ১৪ হাজার টাকা।
আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST