নিউজ এডিটর
২১ অক্টোবর ২০২৪, ১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাগত ওসির সঙ্গে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বরের সাথে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা রাতে মডেল থানার অফিসার ইনচার্জের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মঈনুদ্দিন খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার, সহ-সভাপতি আনোয়ার জাহিদ জামান, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সহ-কোষাধ্যক্ষ আব্দুল সোবহান জনি, দপ্তর সম্পাদক শামীম রেজা,তথ্য ও প্রচার সম্পাদক রোকনুজ্জামান, নির্বাহী সদস্য মোঃ মামুনার রশীদ সুমন,  মোস্তাফিজুর রহমান আপেল, শওকত আলী অঙ্কুর,  জহিরুল ইসলাম, সদস্য আবুল হাসান, আশরাফুজ্জামান,  আবু সুফিয়ান শান্তি, আকিমুল ইসলাম সাজু, সুমন পাল, আশাদুল ভূঁইয়া, মাসুম বিল্লাহ,শামীম খাঁন,ইউসুব আলী মিলন, বাবুল হোসেন, হুমায়ন কবির,সোহেল চৌধুরী প্রমুখ। সাংবাদিকদের সাথে আলাপকালে নবাগত অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন, আইন শৃংখলার উন্নয়ন ও মাদক নির্মূলে আমরা নিরলসভাবে কাজ করতে চাই। তবে পুলিশের পাশাপাশি সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহযোগিতা করলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তাই আমি আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করি। তিনি আরো বলেন, ন্যায় ও ইনছাফের ভিত্তিতে কাজ করতে চাই। অকারণে কোন মানুষ যেন হয়রানির স্বীকার না হয় সে বিষয়টিও বিবেচনায় রাখা হবে। গত ১৫ অক্টোবর বিকালে বিদায়ী ওসি সৈয়দ আল মামুনের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

২

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

৩

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

৪

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৫

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

৬

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

৭

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

৮

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৯

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১০

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১১

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১২

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১৩

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

১৪

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

১৫

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১৬

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১৭

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৮

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৯

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

২০

Design & Developed by BD IT HOST