নাটোরের জেলার কে ভারতীয় নম্বর থেকে হত্যার হুমকি দিলেন সাবেক এমপি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৪ অক্টোবর ২০২৫, ৮:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরের জেলার কে ভারতীয় নম্বর থেকে হত্যার হুমকি দিলেন সাবেক এমপি

অভিযোগ বার্তা ডেস্কঃ

নাটোর কারাগারের জেলার শেখ মো. রাসেলকে সপরিবার হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নাটোর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে। এ বিষয়ে নাটোর সদর থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জেলার শেখ মো. রাসেল বলেন, গত মঙ্গলবার রাতে ভারতের একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাঁর ব্যক্তিগত ফোনে কল আসে। ফোনে ওই ব্যক্তি নিজেকে নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল বলে পরিচয় দেন। কুষ্টিয়া জেলা কারাগারে আটক থাকা মো. রাশিদুল ইসলাম কোয়েল তাঁর ঘনিষ্ঠ ব্যক্তি বলে তিনি জানান এবং তাঁর জামিন বিষয়ে কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশ কর্মকর্তাকে না জানানোর নির্দেশ দেন। তা না হলে ‘সমস্যা হবে’ বলে হুমকি দেওয়া হয়। গত00 বুধবার বিকেলে রাশিদুল ইসলাম জামিনে মুক্তি পেলেও কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে পুনরায় গ্রেপ্তার করে।

শেখ মো. রাসেল আরও বলেন, গতকাল রাতে তাঁর সরকারি ফোনে আবারও একটি হুমকিমূলক বার্তা আসে। বার্তায় লেখা ছিল ‘আপনি যে অন্যায় কাজটি করলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, মনে রাখবেন, আপনার বউসহ পুরো পরিবারকে কীভাবে বাঁচাবেন, রক্ষা করবেন, সেটা ঠিক করে রাখবেন।’ তিনি বলেন, ‘ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার আতঙ্কে আছি। তাই নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছি।’

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট জেলা বিএনপি নেতা স্টেলিন তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা, এলাকাবাসীর প্রতিবাদের ঘোষণা

রাজশাহী জেলা বিএনপির সভাপতি হিসেবে আবু বকর সিদ্দিককে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

সিলেটে র‍্যাবের মধ্যরাতের অভিযান, বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ, আটক ১

মাহমুদপুর বাজারে রুনু তালুকদারের লিফলেট বিতরণ: জনতার ঢল ও উৎসবমুখর পরিবেশ

দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

১০

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

১১

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

১২

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

১৩

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

১৪

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১৫

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১৬

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১৭

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৮

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৯

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

২০

Design & Developed by BD IT HOST