
মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং গৌরীপুর সার্কেলের সার্বিক তত্ত্বাবধানে নান্দাইল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলা নং-২০(৩)/২৬, ধারা ৩৬(১) সারনির ১৯(ক) অনুযায়ী ১০০ গ্রাম গাঁজাসহ এজাহারনামীয় আসামি আলামীন শেখ (৫০) কে গ্রেফতার করা হয়।
এছাড়া, ১৮৬৭ সালের জুয়া আইনের ১১ ধারায় মামলা নং-২২(৩)/২৬ এর এজাহারনামীয় আসামি জিহাদ মিয়া (২২), মিন্টু মিয়া (৬৫), অনুকুল দাস (৫০), নয়ন মিয়া (৩৫) ও মরহুম আলী (৪২) কে আটক করা হয়েছে।অপরদিকে, একটি সিআর মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত এবং অনাদায়ে ৫,০০০ টাকা জরিমানা (অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড) প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ওয়ালিউল্লাহকেও গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST