ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়ায় সকালে পূজার ফুল আনতে গিয়ে ছিনতাইয়ের শিকার নারী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ মার্চ ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়ায় সকালে পূজার ফুল আনতে গিয়ে ছিনতাইয়ের শিকার নারী

মো :নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া শহরে অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূর স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছিনতাইয়ের শিকার ওই গৃহবধূর নাম রিংকু পাল। তিনি সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক হৃদয় পালের মা। এ ঘটনায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হয়েছেন। মঙ্গলবার আজ সকালে শহরের পূর্ব পাইকপাড়া ও কালাইশ্রী পাড়ার মধ্যবর্তী শনি মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রিংকু পাল এলাকার কৃষ্ণধন পালের স্ত্রী। তারা সেখানে একটি ভাড়া বাসায় বসবাস করেন।

ভুক্তভোগী রিংকু পাল জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে পূজার ফুল সংগ্রহ করার জন্য তিনি প্রতিবেশীর বাড়ির দিকে যাচ্ছিলেন। শনি মন্দির এলাকায় পৌঁছামাত্র আগে থেকে ওঁত পেতে থাকা দুই ছিনতাইকারী ধারালো অস্ত্র দেখিয়ে তার কানে থাকা স্বর্ণের দুল ও নাকের নাকফুল ছিনিয়ে নেয়। তিনি আরও জানান, স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঁচড়ে তার কপাল কেটে যায়। এতে তিনি আহত হন। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন তিনি।

ছিনতাইয়ের এই ঘটনার পর গৃহবধূ রিংকু পালের বড় ছেলে ও সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক হৃদয় পাল বাদী হয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে থানায় জমা দিয়েছেন। মায়ের সাথে ঘটে যাওয়া এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানান তিনি।

স্থানীয়রা জানান, এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে। তবে পুলিশের পক্ষ থেকে অপরাধীদের ধরার ব্যাপারে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। পূর্ব পাইকপাড়া এলাকায় চুরি-ছিনতাইয়ের পাশাপাশি মাদকসেবী ও বিক্রেতাদের দৌরাত্ম্যও বেড়েছে। সম্প্রতি জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে পুলিশের সোপর্দ করেছেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১০

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১১

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১২

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৩

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৪

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৫

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৬

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৭

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৮

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৯

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

২০

Design & Developed by BD IT HOST