নিউজ এডিটর
১৭ ডিসেম্বর ২০২৪, ৯:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাশকতা মামলায় ৫ চেয়ারম্যান কারাগারে

মানিকগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধিঃ হরিরামপুর উপজেলায় মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসভবন ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা মামলায় পাঁচ ইউপি চেয়ারম্যানসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছেন জেলা দায়রা জজ আদালত। গত রোববার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা এ আদেশ দেন বলে জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার জানিয়েছেন। কারাগারে যাওয়া পাঁচ চেয়ারম্যানের মধ্যে বলড়া ইউনিয়নের চেয়ারম্যান ও হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোসলেম উদ্দিন কুন্নু, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রামকৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. কামাল হোসেন, বাল্লা ইউনিয়ন চেয়ারম্যান বাচ্চু মিয়া, হারুকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মোশারফ হোসেন ও চালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ রয়েছেন। এ ছাড়া বয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুর রহমান মহিদ ও চালা ইউপি চেয়ারম্যানের ভাই কাজী বাদলও রয়েছেন। মানিকগঞ্জ কোর্ট পুলিশের ইনচার্জ আবুল খায়ের বলেন, আসামি সাতজন আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসভবনে হামলা, ভাঙচুর ও দলীয় নেতা-কর্মীদের মারধরের ঘটনায় হরিরামপুর থানায় ৮৬ জনের নাম ও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত করে মামলা করেন হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১০

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১১

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১২

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৩

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৪

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৫

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৬

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৭

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৮

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৯

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

২০

Design & Developed by BD IT HOST