নিউজ এডিটর
১৩ এপ্রিল ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজ দিনারের বোন তামান্না সংরক্ষিত নারী আসনের মনোনয়ন কিনলেন 

সিলেট প্রতিনিধিঃসিলেট বিভাগে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তাহসিন শারমিন তামান্না। সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করে তিনি বিভাগের প্রথম নারী হিসেবে এই দৌড়ে অংশ নিলেন।তামান্না হলেন তুখোড় ছাত্রনেতা ও দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের ছোট বোন। পারিবারিকভাবেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় শৈশব থেকেই রাজনৈতিক চেতনায় বেড়ে ওঠা তার। বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিবার থেকে উঠে এসে তিনি নিজেও রাজপথের সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে কাজ করে বর্তমানে তিনি সিলেট জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দলের বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব ইতোমধ্যেই তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তিনি একটি পরিচিত মুখে পরিণত হয়েছে।বিশেষ করে, গুম হওয়া ইফতেখার হোসেন দিনারের রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করেই রাজনীতিতে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ভাইয়ের অনুপস্থিতিতেও সেই আদর্শকে বুকে ধারণ করে তামান্না ধারাবাহিকভাবে মাঠের রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর দলটির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। সাধারণ আসনের মতো সংরক্ষিত মহিলা আসনেও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে জড়িত নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে আশা করছেন তৃণমূলের নেতাকর্মীরা।এই প্রেক্ষাপটে তাহসিন শারমিন তামান্নার মনোনয়নপত্র সংগ্রহকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই। তারা মনে করছেন, দলীয় আদর্শে বিশ্বাসী,ত্যাগী ও মাঠপর্যায়ের নেতৃত্ব থেকে উঠে আসা নারী নেত্রীদের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হলে রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৩

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

৪

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

৫

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৬

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৭

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৮

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৯

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১০

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১১

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১২

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৩

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১৪

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১৫

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১৬

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৭

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৯

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

২০

Design & Developed by BD IT HOST