নিউজ এডিটর
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

গোলাম কিবরিয়া, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে উসমান গনির (৪৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উসমানের মরদেহ দেখে পুলিশকে খবর দেন গ্রামবাসী। উসমান ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার সকালে দলজিৎপুর গ্রামের মামুনের বাড়ির পেছনের পুকুরপাড়ে একটি নারকেল গাছের নিচে উসমানের মরদেহটি দেখতে পান তারা। লুঙ্গি ও গেঞ্জি পরিহিত ছিলেন তিনি। তবে লুঙ্গিটি কাছা দেওয়া ছিল (লুঙ্গির নিচের অংশ কুঁচকে কোমর পর্যন্ত গুঁজে ছোট করা)। মরদেহের পাশে একটি ব্যাগে সাতটি নারকেলও ছিল। অনেকের ধারণা, নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। উসমান পেশায় দিনমজুর ছিলেন। বোন আছিয়া জানান, ওসমান ঘরে একা থাকতেন। তার স্ত্রী সৌদিআরব এবং দুই সন্তান নানা বাড়িতে থাকেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উসমানকে ঘরে রান্না করতে দেখেছেন তিনি। এদিকে, স্থানীয় গারুচিরা বাজারে শুক্রবার রাত ১২টার দিকে উসমানকে চা পান করতেও দেখেছেন অনেকে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, খবর পেয়ে উসমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

২

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

৩

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

৪

মদ পান করে ১৯ জনের মৃত্যু

৫

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

৬

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

৭

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

৮

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৯

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

১০

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

১১

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১২

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৩

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

১৪

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

১৫

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১৬

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১৭

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১৮

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৯

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

২০

Design & Developed by BD IT HOST