
মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধি নওগাঁঃসমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে নওগাঁর পত্নীতলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দ কর্তৃক পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলীমুজ্জান মিলন।এতে পত্নীতলা উপজেলা সমবায় কর্মকর্তা মো. সামছুল হক এর সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন প্রমুখ।এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা সমবায় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেনমন্তব্য করুন
Design & Developed by BD IT HOST